ভালোবাসি ফাল্গুন
পয়লা আর ভালোবাসা দিবস উদ্যাপনে নতুন পোশাক কিনবেন অনেকেই। দেখে নিন ফ্যাশন হাউসগুলোর পোশাকের এক ঝলক।রঙলাল রঙের প্রাধান্যে ভালোবাসা দিবসের পোশাক এনেছে রঙ। আছে সুতি কাপড়ে তৈরি শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, স্কার্ট, ফতুয়া, টপ. শার্ট, শাল ইত্যাদি। ব্লকপ্রিন্ট, স্প্রে, স্ক্রিনপ্রিন্ট, টাইডাই, এমব্রয়ডারি ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।বাংলার মেলাপোশাকে ব্যবহার হয়েছে বাসন্তী, কমলা, লাল, সাদা, সবুজ ইত্যাদি রং। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। সুতার কাজের ব্যবহার হয়েছে পোশাকে।অ্যান্ডেজফাগুন হাওয়া শিরোনামে পয়লা ফাল্গুনের পোশাক এনেছে অ্যান্ডেজ। পোশাকে হলুদ রঙের সঙ্গে ব্যবহার হয়েছে কমলা, সবুজ ও নীল রং। আছে শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, শার্ট ও স্কার্ফ।নিত্য উপহারআরেক ফাল্গুন শিরোনামের পোশাক সংগ্রহে শাড়ি ও পাঞ্জাবির পাশাপাশি আছে বৈচিত্র্যময় কাটের ফতুয়া, টপ ও টি-শার্ট। ব্যবহার হয়েছে বাসন্তী ও কমলা রং। নগরদোলাহলুদ ও বাসন্তী রঙের প্রাধান্যে সুতি কাপড়ে তৈরি হয়েছে পোশাক। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টপ, পাঞ্জাবি ও শিশুদের পোশাক। লাল সাদা নীল হলুদপোশাকে ব্যবহার করা হয়েছে ফুলেল ও আলপনার নকশা। আছে সুতি কাপড়ে তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও ফতুয়া।