ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনৈক নেতা এক স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছেন। অনেক অপেক্ষার পর তাঁর ভাষণ শুরু হলো—‘ভাইসব, আপনারা আজ আমাকে ডেকেছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে, তাতে আমি আনন্দিত। আমি সেদিনও এতখানিই আনন্দিত ছিলাম, যেদিন আপনারা আমাকে ভোটে বিজয়ী করেছিলেন। এই স্কুল আমার শৈশবের স্মৃতি বিজড়িত স্কুল। আমি এটাকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেব, কথা দিচ্ছি। আমরা কথা দিয়েছিলাম, চালের দাম ১৩ টাকা করে দেব, দিয়েছি। এই শহরের মানুষ আর অন্ধকারে থাকবে না। আমি বিদ্যুৎ নিয়ে এসেছি। এখন থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে...’ অমনি বিদ্যুৎ চলে গেল আর লোকজন তুমুল করতালি দিতে লাগল। পারভেজস্টেডিয়াম পাড়া, মেহেরপুর।