ভাষা গবেষণা প্রতিষ্ঠান এথনোলগ: ল্যাংগুয়েজ অব দ্য ওয়ার্ল্ডের ২০০৯ সালে প্রকাশিত হিসাবমতে, সারা বিশ্বে প্রায় সাত হাজার ৩৫৮টি ভাষা এবং প্রায় ৩৯ হাজার ৪০০টি উপভাষা রয়েছে। বিভিন্ন ভাষাভাষী জনসংখ্যার ওপর ভিত্তি করে সারা বিশ্বের ভাষাগুলোকে বেশ কটি ভাষা পরিবারে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৪৬ শতাংশ লোক ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। প্রধান ভাষা হিসেবে বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক প্রায় এক হাজার ৫২ মিলিয়ন লোক ম্যান্ডারিন ভাষায় কথা বলে। দ্বিতীয় অবস্থানে থাকা স্প্যানিশ ভাষায় কথা বলে প্রায় ৪১৭ মিলিয়ন লোক। ইংরেজি, আরবি, চীনা (ম্যান্ডারিন), স্প্যানিশ, ফরাসি এবং রাশিয়ান এই ছয়টি জাতিসংঘের অফিসিয়াল ভাষা। এ ছাড়া হিন্দি, বাংলা, পর্তুগিজ এবং এস্পেরান্তো ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাপুয়া নিউগিনিতে সবচেয়ে বেশিসংখ্যক ৮২০টি, ইন্দোনেশিয়ায় ৭৪২টি, নাইজেরিয়ায় ৫১৬টি এবং ভারতে ৪২৭টি ভাষা ব্যবহূত হয়। বিশ্বের ভাষাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রায় দুই লাখ ৫০ হাজার শব্দ আছে ইংরেজি ভাষায়। ১৯৪৮ সালে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার-সংক্রান্ত ঘোষণাপত্রটি সবচেয়ে বেশি, ৩২১টি ভাষায় অনূদিত হয়েছে।গ্রন্থনা: সামসুল আলম