ভাষা জিজ্ঞাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনুষ্ঠিত হয় ‘ভাষাজিজ্ঞাসা’ অনুষ্ঠান। কলেজের অধ্যক্ষ কর্নেল সৈয়দ গোলাম জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভাষা প্রতিযোগিতায় বাংলা ভাষার নানা দিক নিয়ে বক্তব্য দেন গবেষক ড. মাহবুবুল হক ও ড. বিশ্বজিৎ ঘোষ। বাংলা ভাষা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এই দুই গবেষক। ভিন্নধর্মী এই আয়োজনে তাঁরা ভাষা নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।বিদেশি ভাষার প্রতি বিদ্বেষ নয় বরং ভালোবাসতে হবে সব ভাষাকে। তবে মাতৃভাষা চর্চাকে দিতে হবে অগ্রাধিকার। ভাষার বিকৃতি ও দূষণরোধে হাইকোর্টের রায়কেও স্বাগত জানান বক্তারা।শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তরে আলোচকেরা বলেন, রাষ্ট্রের ভাষানীতি থাকতে হবে। পাশাপাশি ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে তরুণদের।