ভাষা দিবসে দেশে-বিদেশে

অমর একুশে ফেব্রুয়ারিতে বিভিন্ন বন্ধুসভা নানা কর্মসূচির আয়োজন করে। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বেড়া, কক্সবাজার, বাগেরহাট, চাঁদপুর, পাবনা,
জামালপুর, ফরিদপুর, নীলফামারী, বগুড়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, সিলেট, কুষ্টিয়া,
নরসিংদী, সান্তাহার, মংলা, টাঙ্গাইল,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, সরকারি হাজী আবদুল আজিজ খান কলেজ (নেত্রকোনা),
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খাগড়াছড়ি বন্ধুসভা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ভাষাশহীদদের সম্মানে অনুপ্রেরণামূলক প্রচারণার আয়োজন করে।
সুনামগঞ্জ: শহীদ মিনারে দেশের গান পরিবেশন করে।
পটুয়াখালী: সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিশুদের নিয়ে পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: স্বাক্ষরহীন ব্যক্তিদের নিয়ে একটি সাক্ষরতা প্রশিক্ষণ কর্মসূচি পালন করে। যাঁরা স্বাক্ষর দিতে পারতেন না, তাঁদের স্বাক্ষর দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ: একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মহুয়া বার্তা নামে একটি ভাঁজপত্র প্রকাশ করে।
নোয়াখালী: পথশিশুদের মুখে আলপনা করে দেয়।
জাপান: এক আলোচনা সভার আয়োজন করে
প্রথম আলো জাপান বন্ধুসভা। টোকিওর শিবুইয়া ওয়ার্ডের শ্রমিক কল্যাণ মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বন্ধুসভার সদস্য ও শুভানুধ্যায়ী ছাড়াও জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে থেকেও অনেকে উপস্থিত ছিলেন।
জাপানপ্রবাসী কবি মিল্টনের স্বরচিত কবিতা পাঠ ও বন্ধুসভার খুদে ভক্ত অনুশূয়ার কবিতা আবৃত্তি ও গান গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় একুশের আয়োজন।