ভাষা যখন আনন্দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজির জ্ঞান বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। স্কুল পর্যায় থেকেই আমাদের ইংরেজি শিক্ষার শুরু হলেও সঠিক সময়ে এই ভাষার প্রয়োগ আমরা অনেকেই করতে পারি না। সেই শেখা জ্ঞানগুলোকেই বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সাজিয়ে ইংরেজির দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই ৭ ও ৮ ফেব্রুয়ারি নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘ইবিএল ইংলিশ কার্নিভাল’। নটর ডেম কলেজের ইংলিশ ক্লাব এর আয়োজন করেছে। ৭ ফেব্রুয়ারি এই আয়োজনের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ । আয়োজকেরা জানালেন, ইংরেজি শেখার মূল চারটি দক্ষতা নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে উন্নয়ন করাটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এখানে সারা দেশ থেকে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের একজন মুকিত বলেন, ‘প্রথমবার আয়োজন করতে গিয়ে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছি, তবু সারা দেশ থেকে যে পরিমাণ সাড়া পেয়েছি, তা আসলেই অবাক করার মতো। ঢাকার বাইরে রাজশাহী, সিলেট, মাদারীপুর ও ময়মনসিং থেকে প্রতিযোগীরা এসেছে।’ আয়োজকদের অনুভূতি জানতে চাইলে রুদ্র বললেন, ‘আমি খুব খুশি। এতটা সাড়া পাব আশা করিনি, খুব ভালো লাগছে।’স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় এই তিন পর্যায়ে অনুষ্ঠিত হয় নানান প্রতিযোগিতা। প্রতিটি পর্যায়েই প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগীরাও এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত। স্পেল মাস্টারে কলেজপর্যায়ে বিজয়ী জিশান বলছিল ‘প্রথম হতে পেরে খুবই ভালো লাগছে, শুরু থেকেই আমি আশাবাদী ছিলাম।’ ৮ ফেব্রুয়ারি ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওই দিন প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মনসুর মুসা। তিনি তাঁর বক্তৃতায় এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন।