ভাষাবিদ মুহাম্মদ এনামুল হকের স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাবিদ মুহাম্মদ এনামুল হকের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি তাঁর নিজ গ্রাম ফটিকছড়ি উপজেলার বক্তপুরে প্রতিষ্ঠিত ড. মুহাম্মদ এনামুল হক একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দুল আলম সিরাজী।
জ্যেষ্ঠ শিক্ষক মুহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রাক্তন পরিচালনা পরিষদের সভাপতি শামশুল আলম, বর্তমান দাতা সদস্য তৌহিদুল ইসলাম, চিকিৎসক এম এ মনসুর, অভিভাবক সদস্য নিজাম উল-মালেক ও কামাল হোসেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মুহাম্মদ নজরুল ইসলাম, মাঈন উদ্দিন, কামাল পাশা প্রমুখ।