ভাষার জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলা ভাষাকে আর হারিয়ে যেতে দেব না’, ‘ভাষা বিকৃতি রোধে আমরা জনসচেতনতা তৈরি করব’, ‘আমাদের ভাষাকে আমরা ভালোবাসব— এমন সব প্রতিজ্ঞায় ৫ ফেব্রুয়ারি প্রাণবন্ত হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্ধুসভার আড্ডা। ‘ভাষার জন্য ভালোবাসা’ শিরোনামের এই আড্ডা প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের বন্ধুসভা কক্ষে। শীতের বিকেলের প্রাণবন্ত এই আড্ডায় অংশ নিয়ে ভাষার জন্য ভালোবাসা প্রকাশ করেন বন্ধুরা।চট্টগ্রাম বন্ধুসভার ফাহিম উদ্দিনের কথার সূত্র ধরে শুরু হয় আড্ডা। একে একে আড্ডায় অংশ নেন মিজান খান, সাঈদা ছরওয়ার, হোসাইন সাঈদ, কৌশিক দত্ত, জাকিয়া কবির ও ইসরাত জাহানসহ অনেকে। আড্ডায় বন্ধু সঞ্জয় বিশ্বাস বললেন, এভাবে অন্যান্য ভাষার আগ্রাসনে একসময় হয়তো বাংলা ভাষা হারিয়ে যাবে। ব্যাস, আর যায় কোথায়! মুহূর্তেই শুরু হল তর্ক-বিতর্ক। আড্ডা যেন প্রাণ ফিরে পেল চোখের পলকে। যুক্তি-পাল্টা যুক্তির অবসান হয় ভাষাকে রক্ষা করার জন্য বন্ধুদের বিভিন্ন শপথ গ্রহণের মধ্য দিয়ে। এরপর বাংলা ভাষার ইতিবৃত্ত ও ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু মিনহাজ হোসেন। আড্ডার মধ্যে বন্ধু নুসরাত জাহান, উৎপল মল্লিক ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রাজীব কুমার বিশ্বাসের গান অন্য আবহের সৃষ্টি করে ।