ভাষাসৈনিক মুহম্মদ আলী স্মরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভাষা আন্দোলনে অন্যতম সংগঠক ও চিকিত্সক মুহম্মদ আলী স্মরণে ২৪ এপ্রিল ১২ নম্বর ওয়ার্ড কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। মুহম্মদ আলী স্মৃতি সংসদ সভাটির আয়োজন করে। সংসদের আহ্বায়ক মোহাম্মদ রফিক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। মুখ্য আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য রফিক উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর কমান্ডের আহ্বায়ক ফাহিম উদ্দিন। আফসারুল আমীন তাঁর বক্তব্যে মুহম্মদ আলীকে একজন প্রচারবিমুখ দক্ষ সংগঠক উল্লেখ করে তাঁর সাংগঠনিক প্রতিভা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।