প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুনিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো। কদিন আগে সেখানে বসেছিল এক প্রমোদতরী প্রদর্শনীর আসর। সেখানে দেখানো হয়েছে দ্বীপসদৃশ আজব এক প্রমোদতরী। তাতে আছে ১১টি ডেক, চারটি হেলিপ্যাড, একাধিক সুইমিংপুল ও নিজস্ব একটি ডক। ১০০ মিটার দৈর্ঘ্য-প্রস্থের এই প্রমোদতরীটি তৈরি করেছে প্রজেক্ট ইউটোপিয়া। তাদের সহযোগিতা করেছিল নাইজেল জি নামের এক ব্রিটিশ প্রতিষ্ঠান। অনেকের মতে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫ মিটার ওপরে ভেসে থাকা এই প্রমোদতরী হতে পারে ভবিষ্যতের ভাসমান শহর। ডেইলি মেইল