ভাসা ফাউন্ডেশনের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ভাসা ফাউন্ডেশন টিএসডি (ট্রেনিং ফর স্কিল ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় হাতের কাজের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ১১৫ জন প্রশিক্ষণ গ্রহণকারী সনদপত্র প্রদান করেছে ১১ জুন। উত্তর কাট্টলীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মহিলা কাউন্সিলর আরজু সাহাবুদ্দিন, প্রকল্প পরামর্শক প্রকৌশলী প্রিয়তোষ নন্দী, নির্বাহী পরিচালক পরিমল কান্তি পাল, ইসি সদস্য রাজু চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রশিক্ষক শাহাবুদ্দিন প্রমুখ বক্তব্য দেন। কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ বলেন, দক্ষতা বৃদ্ধির মূল হাতিয়ার হচ্ছে প্রশিক্ষণ। একজন দক্ষ শ্রমিক দেশ-বিদেশের সবখানে আয় করতে পারে। মহিলা কাউন্সিলর আরজু সাহাবুদ্দিন বলেন, সমাজ ও রাষ্ট্রীয় কাজে সবখানে মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা ও প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। উল্লেখ্য, নয় হাজার ৬০০ উপকারভোগী সদস্যকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে ভাস ফাউন্ডেশনের টিএসডি প্রকল্প পরিচালিত হচ্ছে।