ভাসা ভাসা ভাষা
আমেরিকার এক নেতা গেছেন আফ্রিকার এক জঙ্গলে। সেখানকার মানুষ ইংরেজিতে ‘ক-অক্ষর গো-মাংস’। তার পরও নেতা সবার সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। সঙ্গে রইল একজন দোভাষী। বক্তব্য শেষ, লোকজন কিছু বলে না। তাই নেতা ঠিক করলেন, একটা কৌতুক বলে সবাইকে মজা দেবেন। ঝাড়া ১০ মিনিট ধরে একটা কৌতুক বললেন তিনি। দোভাষী সেটা মাত্র চার শব্দে সবার কাছে বর্ণনা করলেন। বর্ণনা শেষ হতেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি! ভীষণ অবাক নেতা দোভাষীর কাছে জানতে চাইলেন, ‘মাত্র চার শব্দে কৌতুকটা শুনিয়ে দিলেন, আর সবাই সেটা বুঝলও?’ দোভাষীর জবাব, ‘গল্পটা এত লম্বা ছিল যে, সবাইকে বললাম, তিনি একটা কৌতুক বলেছেন, সবাই হাসুন!’ গতকাল বাবা আমাকে একটা ইয়া বড় ডিকশনারি কিনে দিয়েছেন!তাই!তাঁকে যে কী বলে ধন্যবাদ জানাব সেই ভাষাই খুঁজে পাচ্ছিলাম না!১ম বন্ধু: খুব ভয়াবহ অভিজ্ঞতা হলো। প্রথমে এল অ্যাঞ্জিনা পেকটোরিস, তারপর আর্টেরিওস্কেলেরোসিস! সেটা শেষ হতে না হতেই সোরিয়াসিস, সেটা শেষে হাইপোডারমিকস। এতেও শেষ নয়, টনসিলাইটিসও ছিল, সবশেষে এল অ্যাপেনডেকটোমি!২য় বন্ধু: বলিস কী! এসব থেকে পার পেলি তুই শেষমেশ?১ম বন্ধু: কীভাবে পার পেলাম জানি না, তবে এমন দাঁতভাঙা শব্দের উচ্চারণ এর আগে কোনো ভাইভায় করতে হয়নি!শিক্ষক: ব্যঞ্জন বর্ণে কতটি শব্দ আছে? ছাত্র: নয়টি।শিক্ষক: নয়টি?ছাত্র: ব ্য া ঞ্জ ন ব ণর্ —নয়টিই তো!বিলু: শুনেছ, লাইব্রেরিতে ভয়াবহ ঘটনা ঘটেছে!রঞ্জু: কেন, কী হয়েছে?বিলু: কেউ একজন ডিকশনারিতে ডিনামাইট খুঁজে পেয়েছে!শিক্ষক: জীবনে কয়টা বই পড়েছিস?ছাত্র: এখনো তো মরিনি, তাই বলতে পারব না! ‘অভিধান’ শব্দটির মানে জানা না থাকলে সেটি কোথায় খুঁজবেন?—দীর্ঘসূত্রতা কী, ব্যাখ্যা করুন।—উত্তরটা কাল দিই?মেক্সিকান এক ডাকাত ডাকাতি করেছে টেক্সাসের এক হোমরাচোমরা নেতার বাসায়। নেতা সে সময় ছিলেন বাইরে। সব শুনে ছুটলেন ডাকাতের পিছু পিছু। টেক্সাসের সীমান্তে একটা পানশালায় ডাকাতটাকে দেখলেন তিনি। বন্দুক উঁচিয়ে তেড়ে গেলেন তাকে ধরতে। ধরেই ইংরেজিতে হুমকি, ‘ব্যাটা, আমার মালপত্র কোথায় রেখেছিস? ভালো মানুষের মতো বলে ফেল, নয়তো ঠুস!’ ডাকাত ইংরেজির ‘ই’-ও বোঝে না। পানশালায় ইংরেজি-স্প্যানিশ—দুই ভাষাই জানে এমন একটা লোক বসে ছিল। সামনে এসে বলল, ‘আমি ওকে বুঝিয়ে বলছি, শান্ত হোন আপনি।’ বলেই স্প্যানিশ ভাষায় সব বুঝিয়ে বলল সে ডাকাতকে। ভয়ে ডাকাতটা মালপত্র কোথায় রেখেছে না রেখেছে সবকিছু বলে দিল। টেক্সাসের নেতা জিজ্ঞেস করলেন, ‘কী বলে?’ উদাস উদাস ভাব নিয়ে লোকটা বলল, ‘ডাকাত বলল, ব্যাটা গাধা, তুই আমাকে মারতে পারবি না! আমিই মারব তোকে!’ দুই অনুবাদক একটা নৌকায় করে ভিনদেশে যাচ্ছেন—সাঁতার জানেন?জানি না, তবে নয়টা ভাষা জানি। ডুবে গেলে নয় ভাষায় সাহায্যের জন্য চিৎকার করতে পারব!