ভায়োলিনিস্ট চট্টগ্রামের অর্ধযুগ পূর্তি অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেহালা বাদকদের দল ভায়োলিনিস্ট চট্টগ্রামের অর্ধযুগ পূর্তি উপলক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে বেহালা বাদন অনুষ্ঠান। এতে শিল্পীরা বেহালায় পরিবেশন করবেন সমবেত ও একক রাগ। এর পাশাপাশি থাকবে আধুনিক, রবীন্দ্রসংগীত ও লোকগান বেহালায় উপস্থাপন। বিজ্ঞপ্তি