ভিআইপিদের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সম্প্রতি রাস্তায় ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাব করা হয়েছে। ভিআইপিরা আমাদের দেশের সম্পদ, তাই তাঁদের সুখের জন্য আরও যেসব সুবিধার প্রস্তাব দেওয়া যাতে পারে, তা নিয়ে ভেবেছেন আহমেদ সবুজ
১. তাঁদের জন্য আলাদা রাষ্ট্রভাষা দেওয়ার প্রস্তাব করা যেতে পারে। গুরু আর চণ্ডালের ভাষা এক হলে কি চলে?
২. তাঁদের বসবাসের জন্য আলাদা গ্রহ বরাদ্দ দেওয়া যেতে পারে। তা সম্ভব না হলে অন্তত আলাদা শহর তো গঠন করা যেতেই পারে।
৩. সার্জারি করে তাঁদের জন্য আলাদা চেহারার ব্যবস্থা করা যেতে পারে। যাতে করে জনগণের সঙ্গে তাঁদের চেহারা মিলে না যায়।
৪. খাবারদাবারের ব্যাপারে এমনিতেই তারা উচ্চ রুচিশীল, এ বিষয়ে অবশ্য কোনো পদক্ষেপ না নিলেও চলবে। তাঁরা কোন খাবার খেতে ভালোবাসেন? এই প্রশ্ন করে বিব্রত করবেন না!