ভিওএইচএইচ এর পথ চলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মার্চ শুক্রবার বিকেল পাঁচটায় নগরের আগ্রাবাদ সিডিএ এলাকায় ভিওএইচএইচ ফটো ইনস্টিটিউটের উদ্বোধন হয়। উদ্বোধন করেন ইমরান বেগম। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সাবেক সভাপতি আলোকচিত্রশিল্পী মওদুদুল আলম। বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান।
অনুষ্ঠানে নগরের আলোকচিত্রশিল্পী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা করতে গিয়ে আলোকচিত্রশিল্পী মওদুদুল আলম বলেন, চট্টগ্রামে ভিওএইচএইচ এর মতো একটি প্রতিষ্ঠানের খুবই দরকার ছিল। এর ফলে আলোকচিত্রে উৎসাহীরা উপকৃত হবেন।
ভিওএইচএইচ এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান বলেন, চট্টগ্রামের আলোকচিত্রীরা চট্টগ্রামেই আলোকচিত্র শেখার পরিবেশ পাবে। ভিওএইচএইচ-এ সেই ব্যবস্থা রয়েছে। এই কেন্দ্রে পৃথক শ্রেণিকক্ষ, প্রদর্শনী কক্ষ ও পাঠাগার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।