ভিক্টর ব্যানার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম ১৯৪৬ সালের ১৫ অক্টোবর, কলকাতার বনেদি পরিবারে। মাত্র পাঁচ বছর বয়সে মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। সত্যজিৎ রায়ের ঘরে-বাইরে ছবির জমিদার নিখিলেশ চৌধুরী, ডেভিড লিনের এ প্যাসেজ টু ইন্ডিয়া ছবির ড. আজিজ কিংবা রোমান পোলানস্কির বিটার মুন ছবির মিস্টার সিং—এমন বহু অবিস্মরণীয় চরিত্রে ভরপুর তাঁর সুদীর্ঘ অভিনয়জীবন। সন্তোষ শিবানের তাহান, রামগোপাল ভার্মার ভূত কিংবা সরকার রাজ-এর মতো ছবিতে অভিনয় করে এখনো রুপালি পর্দায় সমান সরব। মেহেরজান ছবির উদ্বোধনী প্রদর্শনীতে যোগ দিতে সম্প্রতি এসেছিলেন ঢাকায়। এবারের সময়ের তারকা—ক্যামেরার সামনে প্রথম দিনসত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে। অন্যরা আমাকে অভয় দিচ্ছিল—দেখো, তোমার কোনো চিন্তা নেই। তুমি আরামসে করো। আমার ভয় ছিল উর্দুতে সব ঠিকঠাক বলতে পারব কি না, আর বলতে বলতে অভিনয় করতে পারব কি না। ওটাই আমার প্রথম ক্যামেরা টেস্ট। যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—আমার বিশ্বাস সব সময় সঙ্গে রাখি। আর থাকে বালিশ এবং একখানা কবিতার বই। যেখানেই যাই, ঘুমানোর সময় নিজের বালিশটায় মাথা রাখতে পারলে মনে হয় নিজের ঘরে আছি।যে স্বপ্ন প্রায় দেখি—খারাপ স্বপ্ন কখনো দেখি না। মধুর আর রঙিন সব স্বপ্ন দেখি। এই যেমন—আমি জানালা দিয়ে উড়ে বেরিয়ে যাচ্ছি। উড়তে উড়তে একটা রঙিন ঘুড়ি পেয়ে গেলাম—এ রকম। যাকে অভিনয়ের গুরু বলে মানি—সত্যিকার অর্থে বলতে গেলে একজনের নামই বলতে হয়, তিনি মার্লন ব্রান্ডো। একমাত্র তাঁর পোস্টারই আমি বাড়িতে সাজিয়ে রেখেছিলাম। গডফাদার, লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস, দ্য আগলি আমেরিকান... কোনো তুলনা হয় না।এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গান—‘বেরু পাকু বারা মাসা’। একটা গাড়োয়ালি ভাষায় গান। এই গানটাই এখন আমার মোবাইল ফোনের রিংটোন। যে কয়টি ভাষা জানিবাংলা, ইংরেজি, ইতালিয়ান, নেপালি, আসামি, গাড়োয়ালি। বাংলাদেশের সবচেয়ে প্রিয় দিকএখানকার মানুষের আতিথেয়তা, আন্তরিকতা।টাইম মেশিনে চড়ে যে সময়টায় ফিরে যেতে চাই—জমিদারদের সময়টায় ফিরে যেতে পারলে আর কিছু চাই না। বসে বসে আরামসে হুক্কা খাব। গানের আসর হবে। ইচ্ছা হলেই বনে-জঙ্গলে শিকারে বেরিয়ে যাব। প্রথম ইশকুল—সেন্ট টেরিসা স্কুল, কলকাতা। চোখ বুজলে এখনো স্কুলের কাঠপেন্সিলের গন্ধটা পাই।এই মুহূর্তে যে বই পড়ছি—দ্য লেপার্ড।ঢাকায় প্রথম—১৯৭৩ সালে। জানুয়ারি মাসের ৩ তারিখ। তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিলাম। মনে আছে, সকালের নাশতার বিল এসেছিল সাড়ে ৬০০ টাকা। সুযোগ পেলে যে চরিত্রটিতে অভিনয় করতে চাইতাম—জলসাঘর —এ ছবি বিশ্বাসের করা চরিত্র। ব্রডওয়েতে পিটার প্যান বা সিনড্রেলা—এ রকম কোনো একটা মিউজিক্যালে অভিনয় করারও খুব শখ। সাক্ষাৎকার: ইকবাল হোসাইন চৌধুরী