ভিডিও গেমে প্রেম নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এঞ্জেল হোয়াইট ও রবার্ট ফ্লিঙ্ক
এঞ্জেল হোয়াইট ও রবার্ট ফ্লিঙ্ক

রবার্ট ফ্লিঙ্ক যুক্তরাষ্ট্রের অরিগন শহরের একটি ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠানের ‘থ্রিডি আর্টিস্ট’। একই শহরের বাসিন্দা, ওয়েব ডেভেলপার এঞ্জেল হোয়াইটের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। হঠাৎ এক বিকেলে এঞ্জেলকে নিয়ে তাঁর অফিসে হাজির রবার্ট। নতুন এক গেইম তৈরী করছে তারা, নাম ‘নাইট ম্যান, আ কোয়েস্ট ফর লাভ’। রবার্টের অনুরোধে গেইমটা খেলতে বসেছিলেন এঞ্জেল। এক পর্যায়ে নানা ঝর-ঝঞ্জা পেরিয়ে গেইমের রাজপুত্র পৌঁছায় রাজকন্যার কাছে। এঞ্জেলকে অবাক করে দিয়ে এরপর গেইমের পর্দায় ভেসে ওঠে, ‘এঞ্জেল হোয়াইট, তোমার সঙ্গে বাকি জীবনটা কাটানোর সুযোগ কি তুমি আমাকে দেবে?’ নীচে দুটো অপশন—‘ইয়েস’ এবং ‘নো’।
হুম, শুধুমাত্র এঞ্জেলকে প্রেম নিবেদন করতেই আস্ত একটা ভিডিও গেইম বানিয়েছেন রবার্ট ফ্লিঙ্ক। প্রস্তুতি চলছিল পাঁচ মাস আগে থেকেই। গেইমটি বানানোর কাজে রবার্টকে সাহায্য করেছেন তাঁর দুই বন্ধু। ভাল কথা, সব শেষে এঞ্জেল কোন বাটনে ক্লিক করেছিল বলুনতো? ‘ইয়েস’! অরেঞ্জনিউজ।