ভিডিও গেমের বিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশে বড় আকারে ‘ভিডিও গেম’ শব্দটি মূলত চালু হয়েছিল নব্বই দশকের শেষের দিকে। পাড়ার মোড়ের দোকানে সেগা-র বড় আকারের কয়েকটি যন্ত্র নিয়ে গেমের দোকানিরা তাঁদের পসরা সাজিয়ে বসতেন। তাতে স্ট্রিট ফাইটার বা ক্যাডিলাকস অ্যান্ড ডায়নোসরস (মোস্তফা নামে অধিক পরিচিত) গেমগুলো খেলা হতো। গেম খেলার ঘরোয়া যন্ত্রগুলোর (গেমিং কনসোল) তখন সবচেয়ে সাড়া জাগিয়েছিল সেগা মেগা ড্রাইভ-টু। নামের যন্ত্রটি।এখন যে ধরনের ভিডিও গেম খেলা হয়, তার শুরু সত্তরের দশকে। আধুনিক প্রযুক্তি ভিডিও গেমকে দিয়েছে বাস্তবতার ছোঁয়া। ডিউক নিউক্যাম ফরএভার তৈরিতে সময় লেগেছিল প্রায় ১২ বছর। কারণ একটি ভিডিও গেম তৈরিতে লাগে গেমিং ইঞ্জিন, জেনার, গেমপ্লে, এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা), প্লাটফর্ম, কাহিনি ইত্যাদি। সত্তরের দশকের পং থেকে শুরু করে আজকের অ্যাসাসিনস ক্রিড পর্যন্ত ভিডিও গেমের একটি নীরব বিবর্তন ঘটেছে। পং (১৯৭২): বর্তমান কালের ভিডিও গেমের সূচনা হয় পংয়ের মাধ্যমে। এলান এলক্রোন এই গেমটি তৈরি করেন। এলান আটারির ফাউন্ডার নোলান বুশনেলের সঙ্গে কাজ করতেন। এলান পংয়ের ধারণাটা প্রথম প্রকাশ পায় গেমিং কনসোল মেগনাভক্স ওডিসি থেকে। পং প্রকাশের সঙ্গে সঙ্গে বাজার মাতায় এবং একই সঙ্গে সূচনা হয় আর্কেড গেমের।ইস্পেস ইনভেডরস (১৯৭৮): ইস্পেস ইনভেডরসকে আর্কেড গেমগুলোর মধ্যে প্রথম শুটিং গেম বলা হয়। টমিহিরো নিশিকাডো এই গেমটি তৈরি করে আটারির জন্য। এটি দ্বিমাত্রিক গোলাগুলির গেম। ৫০ পিক্সেল রেজুলেশনের এই গেমটি গেমের দুনিয়ার আমূল পরিবর্তন আনে। প্যাক-ম্যান (১৯৮০): ভিডিও গেমের দুনিয়ায় প্রথম ফ্রেঞ্চাইজ গেম ছিল প্যাক-ম্যান। প্যাক-ম্যান গেমের সঙ্গে সঙ্গে বোর্ড গেম, পোশাক থেকে শুরু করে অ্যানিমেটেড টিভি সিরিয়ালও চালু হয় ওই সময়। প্যাক-ম্যান খেলার মধ্যে প্রথম খেলোয়াড়েরা চিট বা খেলার জন্য কৌশল খুঁজে পায়। প্যাক-ম্যানেই প্রথম এআই ব্যবহার করা হয়েছিল।ইটি দা এক্সট্রা ট্রেরস্ট্রিয়াল (১৯৮২)স্টিভেন স্পিলবার্গের চলচ্চিত্র ইটির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছিল এই ভিডিও গেম। এই অ্যাডভেঞ্চার গেমটি ভিডিও গেমের বাজার প্রায় ধ্বংস করে দেয়। আটারির তৈরি করা এই গেম একরকম অবিক্রীতই রয়ে গেছে।সুপার মারিও ব্রাদার্স (১৯৮৩): মারিও যুগের শুরুর গেম সুপার মারিও ব্রাদার্স। গেমের সুন্দর সুর, ডায়নামিক স্ক্রোলার ম্যাপ ইত্যাদির কারণে সুপার মারিও বাজারে এসেই আগের সব রেকর্ড ভেঙে ফেলে। এখন এই গেমটি সাধারণ মনে হলেও ওই সময় কে আগে রাজকন্যাকে বাঁচাবে, কে সবচেয়ে দ্রুত দৌড়াবে, তা নিয়ে চিন্তায় থাকত। টেটরিস (১৯৮৪): হাতে বহনযোগ্য গেমিংয়ের শুরুটা হয়েছিল টেটরিসের মধ্য দিয়ে। রুশ প্রোগ্রামার আলেক্সি পারিনোভ গ্যারেজে বসে এই গেম তৈরি করেন। কনট্রা (১৯৮৭): কনট্রা তৈরি করা হয় ভিন দেশে মানুষের অভিযান নিয়ে। এই গেম থেকেই মূলত চিটকোডের প্রবর্তন হয়। সিমসিটি (১৯৮৯): সিমসিটির মাধ্যমে উইল রাইট ও ম্যাক্সিসের মতো প্রতিষ্ঠানগুলো সিমুলেশন গেমিং জগতে প্রবেশ করে। এটি প্রথম গেম, যাতে হারজিতের কোনো ব্যাপার ছিল না। স্ট্রিট ফাইটার টু (১৯৯১): ক্যাপকমের সর্বাধিক জনপ্রিয় এ গেম বাজারে আসার পর আগের সব রেকর্ড ভেঙে ফেলে। এটি স্ট্রিট ফাইটারের প্রথম পর্ব। এটি এতটাই জনপ্রিয় যে ইতিমধ্যেই এই ভিডিও গেম নিয়ে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও তৈরি করা হয়েছে। ডুম (১৯৯৩): ডুম ছিল প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক গেম। এটি আবার বিভিন্ন যন্ত্রের জন্যও বের হয়। এর বৈশিষ্ট্য ছিল, এটি নেটওয়ার্কের মাধ্যমে খেলা যেত। মেটাল গিয়ার সলিড (১৯৯৮): মেটাল গিয়ার সলিড সিরিজের প্রথম গেম এটি। চলচ্চিত্র নির্ভর গেমের ধারণা শুরু হয় এই গেমের মধ্য দিয়ে। এটা বের হওয়ার পর এর প্রায় ৬০ লাখ কপি বিক্রি হয়। গ্র্যান্ড থেফট অটোস থ্রি (২০০১): গ্র্যান্ড থেফট অটোস মাফিয়াদের নিয়ে প্রথম গেম। তবে মাফিয়াদের চেয়ে বেশি আকর্ষণীয় এর গেম খেলার ধরণ। ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট (২০০৪): এটি ভিডিও গেমকে অনেকটা সামাজিক করে তোলে। এর মাধ্যমে প্রথম ইন্টারনেটের মাধ্যমে একসঙ্গে কয়েকজন মিলে খেলার ধারা শুরু হয়। ক্রাইসিস (২০০৭): বর্তমান সময়ের আলোচিত গেমগুলোর একটি ক্রাইসিস। আলোকচিত্রের মতো ছবির কারণে সবচেয়ে বেশি আলোচিত এটি। এ সময়ের গেমগুলোর মোটামুটি শুরু হয়েছে ক্রাইসিসের মতো গেম থেকেই। ফার্মভিল (২০১০): ফার্মভিলের সঙ্গে বর্তমানে সবাই কমবেশি পরিচিত। অনেকে ভোররাতে ফার্মভিলের খেতে পানি দেওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে। মানুষের সময় বাঁচানোর জন্য এখন এসব অনলাইন গেম জনপ্রিয়। বিভিন্ন ওয়েবসাইটে এসব অনলাইন গেম খেলা যায়। ডিজিট অবলম্বনে