ভিনগ্রহবাসীদের নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কিছু না বুঝে কাউকে ভালো বলা যেমন উচিত নয়, তেমনি খারাপও বলা যাবে না। কারণ, তাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি। যেমন ক্ষতির মধ্যে পড়ছে হিলি গ্রহের অধিবাসীরা। কারণ, তাদের গ্রহটি দখল করে রেখেছে ডোমস নামের এলিয়নরা। যারা একই সঙ্গে খুবই ক্ষমতাবান আর প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। তারা সাধারণ গ্রহবাসীদের ধরে এনে তাদের প্রাণশক্তি নিয়ে নেয় এবং তাদের মনমানসিকতা পরিবর্তন করে তাদের প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ দেয়। আর এই কাজটি তারা এত গোপনে করে যে যাতে তা গ্রহের জনসাধারণ বুঝতে না পারে। এর পাশাপাশি তারা গ্রহবাসীদের মন জয় করার জন্য নিজেরাই বিভিন্ন এলিয়ন গ্রহে ছেড়ে দেয়। পরবর্তী সময়ে তাদের সেনারা এমনভাবে এলিয়নগুলো ধ্বংস করে, যাতে মনে হয় তাদের মতো গ্রহবাসীদের আর কেউ ভালোবাসে না।কিন্তু তাদের লোক দেখানো এত ভালো কাজের পরও সাংবাদিকদের সংগঠন আইরিশ নেটওয়ার্কের কিছু সাংবাদিকের মনে ঠিকই সন্দেহ জাগে। তাঁরাও গোপনে তদন্ত করার কাজ শুরু করেন। আর এই কাজে সহযোগিতার জন্য ডাকা হয় এতিম বালিকা জেডকে। বাবার বন্ধু পেইজের সঙ্গে জেড হিলির ছোট একটি দ্বীপে আশ্রয়হীন বাচ্চাদের দেখাশোনার কাজ করে। পেইজ হচ্ছে মানুষের মতো হাত-পাওয়ালা, কিন্তু শুধু মাথা জন্তুর আদলে তৈরি প্রাণী, যে কিনা একজন মেকানিক। জেড তার চাচাকে নিয়ে গোপনে আলফা সেকশনের বিভিন্ন ঘাঁটি ও কারখানায় গিয়ে সেখান থেকে প্রয়োজনীয় ছবি তুলতে শুরু করে। সেই সঙ্গে মোকাবিলা করতে থাকে শত্রুদের। আর এভাবেই গেমারকে খেলতে হবে বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল গেমসটি। আর এর গ্রাফিক্স এতটাই ঝকঝকে যে গেমসটি খেলার সময় তার মধ্যে হারিয়ে যাওয়া যাবে নিবিড়ভাবে। কারণ, মনে হবে যেন আপনি নিজেই গেমসটির চরিত্র। আর এর ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন মুভির থ্রিলিং সাউন্ড যোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে গেমসটি খেলার জন্য খুবই আনন্দদায়ক।যা লাগবেপ্রসেসর: উইন্ডোজ এক্সপি/৭র‌্যাম: ১ গিগাবাইট ভিডিওকার্ড: ২৫৬ মেগাবাইট থ্রিডি গ্রাফিক্স কার্ডডাইরেক্ট এক্স: ৯.০। হার্ডডিস্ক ড্রাইভ: ১০ গিগাবাইট খালি জায়গা।সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স।