ভিনদেশি তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কটকা সি বিচের পাশের খালে আমাদের লঞ্চটা নোঙর করা ছিল। আমি চলে এলাম লঞ্চের ছাদে। দেখতে দেখতে রাত সাড়ে ১২টা বেজে গেল। হঠাৎ কার নরম হাত আমার মাথার মধ্যে আবিষ্কার করলাম। প্রথমে হকচকিত হয়ে পড়লাম। পেছনে ফিরে দেখলাম অরেলিয়া তার হাত দিয়ে আমার মাথায় শিশির খুঁজে ফিরছে, ঠান্ডা লাগবে বলে উপদেশের সুরে বকাও দিল। মনে মনে ভাবলাম এ রকম কেউ পাশে থাকলে এক রাত কেন সারা রাতই এভাবে শিশিরে ভেজা যায়। তার মাথার একটা টুপি আমায় পরিয়ে দিল। যেহেতু টুপি ছিল একটা আর ছিল হেমন্তের মৃদুমন্দ বাতাস ও হালকা শিশিরের পরশ, তাই টুপিটা ভাগাভাগি করে পরতে লাগলাম। নিজের ইংরেজি জ্ঞান নিয়ে সংশয়ে ছিলাম, দেখলাম তার ভাঙা ভাঙা ইংরেজির পাশে আমার লজ্জা পাওয়ার কিছু নেই। আস্তে তার ভালো লাগা, মন্দ লাগার সঙ্গে আমারটাও মিশিয়ে ফেললাম। ভাষা-সংস্কৃতিতে যেমন অমিল ছিল, তেমনি ছিল ঋতুবৈচিত্র্যেও। কিন্তু সে আমাদের এই হেমন্তকে প্রিয় ঋতু হিসেবে গ্রহণ করার জন্য আমার সম্মতি নিল। ভিনদেশি এক নারীর সঙ্গে কাটল আমার সেই হেমন্ত।