ভিনদেশি ফলের রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটি দোকান। লাল রঙের গদি মোড়া। চারপাশে থরে থরে সাজানো পরিচিত-অপরিচিত নানান জাতের ফল। অধিকাংশ ফলই থাইল্যান্ড থেকে আসা। ঢাকার বেইলি রোডের এ দোকানটির নাম ‘থাই জুস বার’। বারো মাসজুড়ে এখানে পাবেন তাজা ফলের রস।প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। দেশি ফলের জুসও পাওয়া যায়। তবে এ দোকানে থাই ফলের রসের চাহিদা প্রচুর। থাই ফল কেন? দোকানের পরিচালক সুলতান মাহমুদ বলেন, ‘দেশি ফলের রস তো নিয়মিত খাই। কিন্তু থাই ফলগুলো একটু ব্যতিক্রম। আরেকটা ব্যাপার হলো, থাই ফলগুলো সারা বছরই পাওয়া যায়। শুধু দেশি ফল দিয়ে সারা বছর হয়তো দোকান চালু রাখতে পারতাম না। তবে আমরা কিন্তু দেশি ফলের রসকেও সমান গুরুত্ব দিচ্ছি।’দেশি-বিদেশি মিলিয়ে এখানে প্রায় ৪৫ পদের ফলের জুস পাওয়া যায়। এর মধ্যে আছে ডুরিয়ান, ড্রাগন, কিউই, রাম্বুটান, পিচ, রক মেলন, স্ট্রবেরি, পাকা-কাঁচা আম, তরমুজ, আনারস, মাল্টা, জাম, লেবু, কমলা, আঙুর, কামরাঙা, কলা, লিচু ইত্যাদি। প্রতি সপ্তাহে থাইল্যান্ড থেকে উড়োজাহাজে করে ফল আসে থাই জুস বারে। আপনাকে দেওয়া প্রতি গ্লাসে পাবেন ৫০০ গ্রাম রস। যে স্ট্র দিয়ে খাবেন, সেটিও থাইল্যান্ড থেকে আমদানি করা। ফল কেটে রস বানিয়ে দেওয়া হবে আপনার চোখের সামনেই। তাই খাঁটি ফলের রস পাবেন, এ ব্যাপারে নিশ্চিত। যে পানি ব্যবহার করা হয়, সেটিও সম্পূর্ণ স্বাস্থ্যকর। এর জন্য বিশেষ পানিশোধনের যন্ত্র নিয়ে আসা হয়েছে থাইল্যান্ড থেকে। ক্রেতার চাহিদা অনুযায়ী ফলের রসে বিটলবন, ধনেপাতা, মসলা, বরফ কুঁচি মেশানো হয়। তবে চাইলে ফলের রসটাও খেতে পারবেন।শুধু দোকানে নয়, চাইলে আপনার বাসায় বা অন্য কোনো অনুষ্ঠানেও ফলের রস পরিবেশন করা হবে। আপনি যদি শুধু ফল কিনতে চান, তা-ও পারবেন। তবে দুই ক্ষেত্রেই এক সপ্তাহ আগে থেকে বুকিং দিতে হবে।২০১০ সালের জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত বেশ ভালোভাবেই বছরজুড়ে তাজা ফলের রস খাইয়ে যাচ্ছে দোকানটি। সামনে তাদের ঢাকার ধানমন্ডি, গুলশানের দিকেও শাখা খোলার ইচ্ছা আছে বলে জানায় কর্তৃপক্ষ।রসুইঘর থেকেড্রাগন ফলের জুসড্রাগন ফলের রং অনেকটা কলার মোচার মতো। ভেতরটা মেটে সাদা। প্রথমেই খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। পছন্দমতো বিটলবন, মসলা, বরফ ইত্যাদি মেশানো যেতে পারে।