ভিনদেশি বন্ধু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ভারতীয় কূটনীতিক শশাঙ্ক শেখর ব্যানার্জি ২০১২ সালে বাংলাদেশ সরকারের দেওয়া মুক্তিযুদ্ধের ভিনদেশি বন্ধু হিসেবে সম্মাননা পান। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি লন্ডনেই বসবাস করছেন। ২০০৬ সালে ভারত থেকে প্রকাশিত আ লং জার্নি টুগেদার: ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ও ২০০৮ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ইন্ডিয়া, মুজিবুর রহমান, বাংলাদেশ লিবারেশন অ্যান্ড পাকিস্তান বই দুটিতে শশাঙ্ক এস ব্যানার্জি লিখেছেন বাংলাদেশ হয়ে ওঠার নেপথ্য গল্প ও বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর অন্তরঙ্গতার ঐতিহাসিক ঘটনাবলি।