ভিনদেশি সংবাদমাধ্যমে তৃষ্ণা-কৃষ্ণা
তৃষ্ণা-কৃষ্ণার সঙ্গে দেখা করে আবেগাপ্লুত মাএএপি, ২২ জুলাই ২০১০অস্ত্রোপচারের জন্য জোড়া যমজ তৃষ্ণা-কৃষ্ণাকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হয়েছিল। তাদের মা-ও এখন মেলবোর্নে, তাদের সঙ্গে দেখা করতেই অস্ট্রেলিয়া এসেছেন। তাদের এই পুনর্মিলন ছিল আবেগময়। তৃষ্ণা-কৃষ্ণার মা বলছেন, মেয়েদের বাংলাদেশে নিয়ে যেতে পারলে খুব খুশি হবেন। কিন্তু ওদের দেখার পর তাঁরও মনে হয়েছে, এখনই সেখানে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত সময় হয়নি।তৃষ্ণা-কৃষ্ণা তৃতীয় জন্মদিন পালন করবে ঘরেদ্য টাইমস, ২২ ডিসেম্বর ২০০৯পাঁচ মাস আগের কথা। মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হাসপাতালে জোড়া যমজ তৃষ্ণা-কৃষ্ণাকে নিয়ে যাওয়া হচ্ছিল অপারেশন থিয়েটারে, লম্বা এক অস্ত্রোপচার করে তাদের আলাদা করার জন্য। তখন তাদের আইনগত অভিভাবক মোয়রা কেলি শঙ্কিত ছিলেন। বলেছিলেন, এই অস্ত্রোপচারের পর তাদের দুজনের একজনকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অথবা বেঁচে থাকতে হবে মস্তিষ্কের মারাত্মক সমস্যা নিয়ে।অথচ আজ সেই তৃষ্ণা-কৃষ্ণা চিকিৎসকদের ভাষায় ‘অবিশ্বাস্যভাবে ফিরে এসেছে!’ এখন তারা সুস্থ ও আলাদা। এবং ঘরেই তাঁরা নিজেদের জন্মদিন পালন করবে! অস্ত্রোপচারের পর জোড়া যমজ তৃষ্ণা-কৃষ্ণার অবস্থা উন্নতির দিকে টেলিগ্রাফ, ২৬ নভেম্বর ২০০৯১৭ নভেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া যমজ শিশু দুটির মাথা আলাদা করা হয়েছে। ওরা এখন হাসছে। খেলাধুলা করছে মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হসপিটালের বিছানায় শুয়ে। তাদের অস্ত্রোপচার করার চিকিৎসকদের মধ্যে একজন অ্যান্ড্রু গ্রিনস্মিথ। তিনি বলেছিলেন, ‘আমরা কিছু কিছু সম্ভাব্য সমস্যার ব্যাপারে আগে থেকেই সতর্ক ছিলাম। বিশেষ করে অতিরিক্ত রক্তপাতের ব্যাপারে। কিন্তু ভাগ্য ভালো, তেমন কিছুই হয়নি শেষতক।’কমপক্ষে আরও দুই বছর মেলবোর্নে থাকবে কৃষ্ণা-তৃষ্ণাহেরাল্ড সান, ২০ নভেম্বর ২০০৯রয়্যাল চিলড্রেনস হসপিটালে টানা ৩২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে বাংলাদেশি যমজ বোন আলাদা হলো। তাদের অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা এককথায় বিস্মিত!দুই বোনের মধ্যে কৃষ্ণাকে নিয়েই বেশি মাথা ঘামাতে হয়েছিল চিকিৎসকদের। অস্ত্রোপচারের কাটাছেঁড়াও বেশি হয়েছিল তারই ওপর। ওষুধ প্রয়োগের পর ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে মেয়েটির। আজ বিকেলে সে অন্য দিনের চেয়ে বেশ ভালো আছে।