ভিনদেশে বাংলাচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ছাড়া আর কি কারও আছে? ভাষা আন্দোলনের পর বাংলা ভাষার মুকুটে সবচেয়ে উজ্জ্বলতম পালকটি যোগ হয় সম্ভবত ১৯৯৯ সালে। সে বছরের নভেম্বর মাসে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেসকো। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষার ইতিহাসে এ এক গৌরবময় ঘটনা। কিন্তু বাংলা কি তার নিজ দেশে প্রাপ্য মর্যাদা পুরোপুরি পাচ্ছে? এই নিয়ে বিতর্ক চলতে পারে। তাই বলে বাংলার অগ্রযাত্রা থেমে নেই। একুশে ফেব্রুয়ারির ঠিক আগের দিনে আমাদের এই আয়োজনের মূলসুর— ভিনদেশে বাংলাচর্চা। মার্কিন গবেষক ক্লিনটন বি সিলির কথা এর আগে আমরা জেনেছি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বাংলা ভাষাকেই করেছেন তাঁর ধ্যানজ্ঞান। অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন ও জীবনানন্দ দাশের কবিতা। আর ইতালির ফাদার মারিনো রিগন তো বাংলাকে ভালোবেসে থেকে গেছেন এই বাংলাদেশেই। সে রকমই আর একজন মানুষ স্পেনের খোসে পাস রোদ্রিগেস। তাঁকে নিয়ে এবারের মূল রচনা। সঙ্গে থাকল চীনের বাংলা বেতারের শিল্পীদের নিয়ে প্রতিবেদন। প্রবাসীদের চেষ্টায় দেশের বাইরে বিভিন্ন শহরে গড়ে উঠেছে শহীদ মিনার। কানাডায় একটি শহীদ মিনার তৈরির উদ্যেগ নিয়ে লিখেছেন আমাদের টরন্টো প্রতিনিধি সুব্রত নন্দী।