ভিন্ন ঢঙে বিয়ের কনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল, সাদা, মেরুন রঙের বাইরে ভিন্ন কিছু পরতে পারেন বিয়ের দিন। ভারী কাজের শিফন বা জর্জেটের শাড়ি পরতে পারেন। জলপাই রঙের এই শাড়িতে আরও ব্যবহার হয়েছে হালকা লাল, কমলা, সবুজ রং। আর শাড়ির সঙ্গে মিলিয়ে গয়নাতেও থাকতে পারে অ্যান্টিক লুক। নেকলেস বা কানের দুলের আকারে একটু বৈচিত্র্য আনতে পারেন। শাড়ির রংটা চড়া না হলে এর সঙ্গে জমকালো কাজ করা ওড়না বেছে নিতে পারেন। আর ব্লাউজের হাতা হতে পারে কনুই পর্যন্ত লম্বা। সাজ হালকা হলেই মানাবে। নখেও দিন ন্যাচারাল রঙের নেইলপলিশ। পুরো সাজেই থাকবে ন্যাচারাল ভাব।