ভিন্ন দৃষ্টিতে রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর উদ্বোধনী দিনে
প্রদর্শনীর উদ্বোধনী দিনে

কথা বলতে কি সব সময়ই প্রয়োজন হয় কণ্ঠের? কাগজ-কলমও কথা বলে, অভিব্যক্তিও কথা বলে মাঝেমধ্যে। তবে তার চেয়েও বেশি হয়তো বলে রংতুলি আর ক্যানভাস, যদি তুলিটা হয় একজন কার্টুনিস্টের।
রাজনীতি নিয়ে কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমামের অাঁকা এক বছরের কার্টুন নিয়ে হয়ে গেল সপ্তাহব্যাপী এক প্রদর্শনী। এই কার্টুনিস্ট তন্ময় নামেই পরিচিতি৷ ধানমন্ডির ইএমকে সেন্টারে গত ৩১ মে থেকে ৮ জুন চলেছে এ প্রদর্শনী৷ আয়োজনের নামটাও বাস্তবতায় ঠাসা, ‘ক্যান ইউ হ্যান্ডেল দ্য ট্রুথ?’
উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব। এ ছাড়া দেশের বরেণ্য কার্টুনিস্ট ও আইডিয়ানিস্টদের পদচারণে পুরো সময়ই মুখরিত ছিল ইএমকে সেন্টার। প্রদর্শনীতে কার্টুন আঁকা নিয়ে একটি কর্মশালারও আয়োজন করা হয়।
প্রদর্শনীতে যেমন ছিল হাস্যরসে ভরা রাজনৈতিক পরিস্থিতির প্রতি তীব্র বিদ্রূপাত্মক কার্টুন, তেমন সামাজিক সমস্যা নিয়ে কার্টুনও ছিল অনেক। কার্টুনিস্ট তন্ময়ের ভাষ্যটিও মজার, ‘আমাদের দেশের রাজনীতিই তো এক জলজ্যান্ত কার্টুন।’ কার্টুনের রস আর রাজনীতি সচেতনতা দুটো থাকায় বিভিন্ন বয়স ও রুচির দর্শকেরা ভিড় করেছিলেন প্রদর্শনীতে৷