ভিন্ন ধাঁচের গয়না পরবেন মুনমুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের অভাবে আয়োজন করে ঈদের কেনাকাটা করা হয়নি মুনমুনের। তবে আগেভাগেই ঈদের জন্য একটা কামিজ তৈরি করিয়েছেন। সিল্কের জলছাপের কামিজটাই পরবেন ঈদের সকালে। মেহেদি রঙা জমিনে বড় বড় লাল ফুলের সঙ্গে গলা, হাতা আর ঝুলে লাগানো হয়েছে লালরঙা নকশা। লম্বা ঝুলে হালফ্যাশনের কামিজের সঙ্গে থাকবে কালো লেগিংস। এর সঙ্গে মিলিয়ে খাটো হিলের স্যান্ডেল।গয়নার বাড়াবাড়ি এবার নয়, হাতের অনামিকায় একটা ভিন্ন ধাঁচের আংটি ছাড়া। চুল ব্লো ড্রাই করে খোলা রাখবেন। হালকা বেজ মেকআপ নিয়ে চোখ সাজাবেন মনমতো। পোশাকের সঙ্গে মিল রেখে চোখের সাজ হবে সবুজাভ। এর সঙ্গে মিলিয়ে নখের সাজ। এই হলো ঈদের দিনে মুনমুনের সকালের সাজ।‘ঈদটা করব পরিবারের সঙ্গেই। মা যেমন শিখিয়েছিলেন, বিশেষ দিনটা পরিবারের মমতায় ভরা বিশেষ দিন হিসেবে পালনের জন্য। মা আজ নেই। তবে এবার আমাদের পরিবারে যোগ হয়েছে আরও একজন। আমার বড় আপুর একটা টুকটুকে মেয়ে হয়েছে। বাবা, আপু, ভাইয়া আর ওর সঙ্গেই এবার আমার ঈদ আনন্দ।’ বললেন মুনমুন। শান্তা তাওহিদা