ভিন্ন স্বাদের নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসজুড়ে হাইওয়ে সুইটস ও অ্যাপলবি নিয়ে এসেছে মুখরোচক সব ইফতার। দুপুর গড়িয়ে যেতে না যেতেই হাইওয়ে সুইটসে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতার চাপ সামলাতে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন বিক্রয়কর্মীরা। অ্যাপলবির ইফতারির চাহিদাও কম নয়। ইফতার আয়োজন নিয়ে লিখেছেন মেখ্যাইউ মারমাহাইওয়ে সুইটসমঙ্গলবার অভিজাত মিষ্টি বিপণি হাইওয়ে সুইটসের চেরাগি মোড় শাখায় গিয়ে দেখা গেছে, রমজান উপলক্ষে তারা ইফতারের মোট ৩৩টি পদ নিয়ে এসেছে। ইফতারের সময়ের অনেক আগেই প্রতিটি পদ বিক্রি শেষ হয়ে যায় বলে জানালেন বিক্রয়কর্মীরা। ইফতারি কিনতে আসা জামালখান এলাকার বাসিন্দা মিজানুল করিম জানান, অন্য দোকানের ইফতারের পদ থেকে এখানকার ইফতারির মজাই আলাদা। তাই এখান থেকেই ইফতারি কেনা হয় বেশি। প্রতিষ্ঠানটির চেরাগি পাহাড় মোড় শাখার ব্যবস্থাপক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ইফতারের সবচেয়ে জনপ্রিয় পদ হচ্ছে হালিম। প্রতিদিন দুই মণ হালিম বিক্রি হয় এই শাখায়। অনেকে বিকেলে হালিম না পেয়ে হতাশ হয়ে অন্য কিছু নিয়ে যান। এখানে মাটন ও চিকেন হালিম বিক্রি হয় কেজিপ্রতি ৩৮০ টাকা। এ ছাড়া পিঁয়াজু ও বেগুনি প্রতিটি তিন টাকা, চিকেন সমুচা আট টাকা, চিংড়ি বড়া ১০ টাকা, শামি কাবাব ১৫ টাকা, জালি কাবাব ১৭ টাকা, নার্গিস কাবাব ১৭ টাকা, ডিম চপ ১৫ টাকা, কিমা চপ ১৫ টাকা, সবজি রোল ১৫, চিকেন স্প্রিং রোল ৩০, চিকেন ফ্রাই ৬০, চিকেন সাসলিক ৫০, কিমা পরোটা ৫০, মিট বল ১৫, ফিশ কাবাব ৩০, দইবড়া ১৫০, কাবাব রোল ৬০, ফিরনি বড় প্যাকেট ১৬০ এবং ছোট প্যাকেট ৮০ টাকা, জিলাপি কেজি ১২০ টাকা, সবজি পাকোড়া ১২, তানপুরি ৮০ এবং চিকেন উইংস ১৫ টাকায় বিক্রি হচ্ছে। হাইওয়ে সুইটসের লালখান বাজার মোড়ের শাখায় ইফতারির চাহিদা ও ভিড় আরও বেশি বলে জানান বিক্রয়কর্মীরা।অ্যাপলবিফাস্টফুড, বেকারি এবং মিষ্টির বিভিন্ন পদ নিয়ে গত মাসেই চট্টগ্রামে চালু হয় অ্যাপলবি। নগরের বহদ্দারহাট, চেরাগি পাহাড় মোড়, কর্নেল হাট এবং কাপ্তাই রাস্তার মাথায় অ্যাপলবির চারটি শাখা রয়েছে। প্রথমবারেই রমজান উপলক্ষে অ্যাপলবি নিয়ে এসেছে ইফতারের ৩২টি পদ। এখানে পটেটো চিকেন চপ প্রতিটি ২৫ টাকা, বিফ চপ ৩০ টাকা, চিকেন বল ৩০ টাকা, শামি কাবাব ৩০ টাকা, জালি কাবাব ৩০ টাকা, বিফ সাসলিক ৬০ টাকা, নার্গিস কাবাব ২৫ টাকা, চিকেন ফ্রাই ৫০ টাকা, চিকেন মোসাল্লাম (আস্ত) ৩৫০ টাকা, চিকেন মোসাল্লাম প্রতিটি ৯০ টাকা, চিকেন কাবাব ৯০ টাকা, চিকেন পরোটা ৪০ টাকা, বিফ পরোটা ৪০ টাকা, চিকেন হালিম কেজি ৩৬০ টাকা, ফিরনি কেজিপ্রতি ২০০ টাকা, মিনি কাবাব ২৫ টাকা, সবজি রোল ২০ টাকা, চিকেন উইংস ৪০ টাকা, চিকেন স্প্রিং রোল ৩০ টাকা, ব্রোস্ট চিকেন ৭০ টাকা, চিকেন বিরানি ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অ্যাপলবিতে ভিন্ন স্বাদের জিলাপি এবং হালুয়ার তিনটি পদ পাওয়া যাচ্ছে। বোম্বে জিলাপি এবং বাচ্চা জিলাপি প্রতিকেজিতে ১৬০ টাকা, শাহি জিলাপি ১৫০ টাকা। আর গাজরের হালুয়া ও লেবানিজ হালুয়া প্রতি কেজি পাওয়া যাচ্ছে ২০০ টাকায়। লেবানিস হালুয়া প্রতি পিস ২০ টাকা। অ্যাপলবির চেরাগি পাহাড় মোড় শাখার ব্যবস্থাপক রাজীব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নতুন হিসেবে ভালোই সাড়া পাচ্ছি। আমাদের নিজস্ব ৩২টি ইফতারের পদ ছাড়াও ক্রেতাদের অন্য যেকোনো ইফতারির অর্ডার নেওয়া হয়।