ভিলেজে প্রযুক্তি মেলা
প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখায় চলছে ‘ভিলেজে বৈশাখী আমেজ’ শীর্ষক প্রযুক্তি মেলা। মেলায় পাওয়া যাচ্ছে সর্বশেষ বাজারে আসা বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, মনিটরসহ সব ধরনের প্রযুক্তিপণ্য। কম্পিউটার ভিলেজের মহাব্যবস্থাপক ও মেলার সমন্বয়কারী শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘এবারের মেলায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি মূল্যছাড় দেওয়া হচ্ছে। থাকছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আকর্ষণীয় উপহার। আর দ্বিতীয় প্রজন্মের ল্যাপটপ ও ডেস্কটপের বিশাল সংগ্রহ ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম হবে।’ মেলা শুরু হয়েছে পয়লা বৈশাখ। এটি চলবে আগামী ১৫ মে পর্যন্ত। বিস্তারিত ফোনে (০১৭১৩-২৪০৭২১/৭২৭/৭৮৯) জানা যাবে। এক্সিকিউটিভ টেকের কার্যক্রম শুরুতথ্যপ্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সিকিউটিভ টেকনোলজি লিমিটেড চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু করেছে। এক্সিকিউটিভ টেকনোলজি বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য এসার গেটওয়ে এবং কিয়োসেরার পরিবেশক। চট্টগ্রামে এর কার্যক্রম শুরু করার ফলে এসব প্রযুক্তিপণ্য এখন সহজলভ্য হবে।এক্সিকিউটিভ টেকনোলজির মহাব্যবস্থাপক সালমান আলী খান বলেন, ‘চট্টগ্রামের মানুষের জন্য নতুন নতুন প্রযুক্তিপণ্য এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আমরা প্রথমবারের মতো শাখা কার্যক্রম শুরু করেছি। আধুনিক সব প্রযুক্তিপণ্যসহ নগরের আর এফ টাওয়ার ও লালখান বাজারে আমরা শো-রুম স্থাপন করেছি। এসব শাখা থেকে আগ্রহী ক্রেতারা সহজেই বিভিন্ন পণ্যের খোঁজখবর নিতে পারবেন।’নিজস্ব প্রতিবেদক