ভিলেজের প্রযুক্তি মেলার র্যাফেল ড্র
চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজের ‘একুশ হতে স্বাধীনতার মেলা’ শীর্ষক প্রযুক্তি মেলার র্যাফেল ড্র ১৯ মার্চ চৌমুহনী শোরুমে অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার ভিলেজের মহাব্যবস্থাপক শামসুদ্দীন চৌধুরী ও উপমহাব্যবস্থাপক আসাদুর রহমান। গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলে ১০ মার্চ পর্যন্ত। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ জিতে নেন আমিনুল ওয়াহিদ, দ্বিতীয় পুরস্কার এলসিডি মনিটর জিতেছেন হাসান মুরাদ, তৃতীয় পুরস্কার প্রিন্টার পেয়েছেন আরিফুল ইসলাম, চতুর্থ পুরস্কার পাওয়ার ভিশন ইউপিএস জিতেছেন আলী নেওয়াজ চৌধুরী, পঞ্চম পুরস্কার ১৬ জিবি পেন ড্রাইভ জিতেছেন রাশেদ, ষষ্ঠ পুরস্কার ইয়ারসন স্পিকার জিতেছেন নুরুল বাশার এবং সপ্তম পুরস্কার কম্পিউটার ভিলেজ গিফট হ্যাম্পার পেয়েছেন তারেক হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার ভিলেজের জোহরা টাওয়ার শাখার ব্যবস্থাপক সাইদ ফরিদ, কম্পিউটার এক্সেসরিস অ্যান্ড ফার্নিচারের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ চক্রবর্তী, প্রবীর বডুয়া প্রমুখ। পুরস্কার বিজয়ীদের কম্পিউটার ভিলেজের চৌমুহনী শাখায় যোগাযোগ করে ২৫ মার্চের মধ্যে পুরস্কার সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।নিজস্ব প্রতিবেদক