ভিলেজের বৈশাখী উৎসবে নতুন প্রযুক্তিপণ্য
প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখায় চলছে মাসব্যাপী বৈশাখী উৎসব। ‘ভিলেজে বৈশাখী আমেজ’ শিরোনামের এ উৎসবে পাওয়া যাচ্ছে সর্বশেষ বাজারে আসা সব ব্র্যান্ডের দ্বিতীয় প্রজন্মের ডেস্কটপ ও ল্যাপটপ। ডেস্কটপ ও ল্যাপটপ ব্যবহারকারীদের প্রায়ই তাদের শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা (Sound System) নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখা যায়। তাদের জন্য স্বস্তিদায়ক খবর হলো ইয়ারসন (EARSON) ব্র্যান্ডের ডেস্কটপ ও ল্যাপটপ স্পিকার মিলছে ভিলেজের বৈশাখী উৎসবে। এখানে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিজাইনের ইয়ারসন ব্র্যান্ডের স্পিকার। নিখুঁত শব্দ সৃষ্টিতে অতুলনীয় এসব স্পিকারের মধ্যে রয়েছে ইআর-২৮০১, ইআর-২৮০৩, ইআর-২০৫০, ইআর-২৮০৫সি, ইআর-২০১২ এল, ইআর-২০১৯, ইআর-১০৮৩, ইআর-১০৬৬ ও ইআর-২০৯০। উৎসবে আসা মাহফুজ আহমেদ নামে একজন ক্রেতা বলেন, ভিলেজের বৈশাখী উৎসবে এসে একটি ভালোমানের স্পিকার কেনার সুয়োগ হয়েছে। সাশ্রয়ী দামেই কিনেছি।উৎসব প্রসঙ্গে কম্পিউটার ভিলেজের উপ-মহাব্যবস্থাপক আসাদুর রহমান বলেন, ‘ক্রেতাসাধারণের চাহিদার কথা বিবেচনা করে এখানে আমরা সর্বশেষ বাজারে আসা নতুন নতুন কম্পিউটার সামগ্রী তাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। তা ছাড়া, উৎসবের অন্যতম আকর্ষণ হলো, নতুন প্রযুক্তিতে তৈরি বিভিন্ন মডেলের এলজি ব্র্যান্ডের এলসিডি ও এলইডি মনিটর।উৎসবে মনিটরই বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। বিস্তারিত জানার জন্য ফোনে (০১৭১৩ ২৪০৭২১) যোগাযোগ করা যাবে। নিজস্ব প্রতিবেদক।