ভিশন-প্রথম আলো বিশ্বকাপ মেগা কুইজ ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ভিশন-প্রথম আলো বিশ্বকাপ মেগা কুইজ ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত দর্শকদের সামনে এই ড্র অনুষ্ঠানে অংশ নেন। 

এতে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসী, ভিশন ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ওয়াহিদ, ব্র্যান্ড ব্যবস্থাপক রকিব আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের উপসহকারী ব্যবস্থাপক (মিডিয়া) মাসুদ রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, যাঁরা পুরস্কার পেয়েছেন, প্রথম আলোর পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।

পুরস্কার বিজয়ী যাঁরা
প্রথম পুরস্কার হিসেবে নতুন ব্র্যান্ড গাড়ি পেয়েছেন খুলনার ইমরান জুয়েল, দ্বিতীয় পুরস্কার ভিশন ৪৩ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন ঢাকার মোহাম্মদপুরের আল-আমিন, তৃতীয় পুরস্কার ভিশন দেড় টন এসি পেয়েছেন সিলেটের মো. শাহিদ মিয়া, চতুর্থ পুরস্কার ভিশন রেফ্রিজারেটর পেয়েছে ঢাকার স্মৃতি।