ভিয়েনায় জাতীয় শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবসের সভায় বক্তারা
জাতীয় শোক দিবসের সভায় বক্তারা

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ভিয়েনার অস্টেলগাসে ১৫ আগস্ট বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক  সৈয়াল মনির, সাংগঠনিক সম্পাদক রুহি দাস সাহা, সাইফুল হক, কমিউনিটি নেতা শাখাওয়াত হোসেন সেলিম ও সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারকগ্রন্থ-এর সম্পাদক ও প্রকাশক, মানবাধিকারকর্মী, লেখক এম নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু তাঁর আদর্শ সদা জীবন্ত, যা বাঙালিদের নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে।

এম নজরুল ইসলাম বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামের পতাকাতলে আজ ঐক্যবদ্ধ। তাঁর স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র তথা সোনার বাংলা গড়ার লড়াইয়ে সবাই এগিয়ে চলছে। এ লড়াইয়ে বিজয় অনিবার্য।

উল্লেখ্য, এর আগে ভিয়েনার বাইতুল মোকাররম মসজিদে বাদ জুমা কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এম নজরুল ইসলাম

ভিয়েনা, অস্ট্রিয়া