ভুঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্লাস থ্রি পড়ুয়া এক মামাতো ভাই আছে আমার। শুনলাম, সে নাকি খাওয়া কমিয়ে দিয়েছে। ব্যায়াম করাও শুরু করেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ‘কী ব্যাপার, খাওয়াদাওয়া কমিয়ে দিলে কেন?’
সে ছোট করে উত্তর দিল, ‘ভুঁড়ি কমাতে হবে।’
আমি হেসে জিজ্ঞেস করলাম, ‘কেন, ভুঁড়ি কমিয়ে কী হবে?’
সে বলল, ‘টিভি দেখব।’
আমি এবার অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘মানে? ভুঁড়ির সঙ্গে টিভির সম্পর্ক কী?’
সে বিরস মুখে বলল, ‘আমি খাটে চিত হয়ে শুয়ে টিভি দেখি তো, ভুঁড়ির জন্য টিভি দেখতে পারি না, টিভি ঢাকা পড়ে যায়।’
* তৌসিফুল ইসলাম