ভুনা খিচুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: পোলাওয়ের চাল, মুগ ডাল, তেল, ঘি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, কেওড়াজল, গোলাপজল, দারচিনি, গরম মসলা ও তেজপাতা।প্রণালি: প্রথমে মুগ ডাল কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর তেল গরম করে তাতে একটু ঘি দিতে হবে। পেঁয়াজ ভেজে যে পরিমাণ চাল তার অর্ধেক পরিমাণ ডাল ধুয়ে একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মসলাগুলো একে একে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। ভুনা খিচুড়ির স্বাদ নির্ভর করে নাড়ার ওপর। এরপর নাড়াচাড়া হলে তেজপাতা দিয়ে হালকা আঁচে ঢেকে দিতে হবে। পাশের চুলায় পেঁয়াজের বেরেস্তা ভেজে খিচুড়ি নামানোর পর ভাজা বেরেস্তা খিচুড়ির ওপর ছড়িয়ে দিতে হবে। এবার পরিবেশন করুন।