ভুল আসরে জীবন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আমার বিয়ে। পৃথিবীর আর অন্য দশটা মানুষের মতো আমিও ভুল করতে যাচ্ছি। ভুল করাটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো, ওই ভুলের জন্য সারা জীবন পস্তানো। যাহোক, বিয়ের জন্য আমার ওপর কী ঝড়টাই না যাচ্ছে।ওই ক্ষুদ্র জীবনে আমার বেশির ভাগ সময় কেটেছে ভুল করে। এখন আর ওগুলো মনে করে লাভ নেই। যথাসময় পারলারে পৌঁছালাম, জীবনে কোনো দিন নিজের চেহারার দিকে তাকানোর ইচ্ছা হয়নি, তাই আজকে একটু বেশি-ই ঘষতে হবে, অন্তত এক দিন তো সুন্দর লাগা চাই। রেডি হওয়ার সময় বাসা থেকে বারবার ফোন আসছিল, আর কতক্ষণ? বরযাত্রী এল বলে! আমি আর আমার বোন তৈরি হয়ে সরাসরি কমিউনিটি সেন্টারে পৌঁছালাম।কমিউনিটি সেন্টারে পৌঁছে দেখলাম, কেউ সেভাবে আসেনি, শুধু বাবুর্চির লোকজন, কোনো দিকে না তাকিয়ে সরাসরি স্টেজে গিয়ে বসলাম। এমনিতেই দেরি হয়ে গেছে, তার ওপর অবাক হলাম বাসার লোকের কাণ্ডজ্ঞান দেখে, এখনো কেউ আসেনি!হঠাৎ ফোন বেজে উঠল। ফোনে ওপাশে আম্মুর কণ্ঠ, ‘বরপক্ষ গেটে চলে এসেছে, তোরা কই?’যতটুকু সম্ভব মাথা ঠান্ডা রেখেই আমি বললাম, ‘সেই কখন থেকেই এসে বসে আছি, আনন্দ-উল্লাসে তোমাদেরই তো দেখা নেই।’ফোনের ওপাশে মায়ের আর্তনাদের আওয়াজ, ‘কী বলিস তুই এসব! বিয়ের অনুষ্ঠান তো “ হোয়াইট হাউস”-এ, তোরা জলদি আয়!’আপনারাই বলুন, নতুন জীবনের শুরুতেই যদি এ রকম ভুল হয়, বাকি জীবন তো পড়েই আছে, তাই উঠে দৌড় লাগালাম গাড়ির দিকে। সেজুতি মাহজাবিনতেজগাঁও, ঢাকা।