ভুল বাদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু সাজ্জাদের বাসা থেকে বেরোনোর সময়, সাজ্জাদের চোখ এড়িয়ে অতি সাবধানে দৈনিক পত্রিকা প্রথম আলোর সঙ্গে দেওয়া রস + আলোটা ভাঁজ করে জিনসের প্যান্টের পকেটে পুরে ফেলি। পড়ার উদ্দেশ্যে নয়, উদ্দেশ্য ভিন্ন। খুব সর্দি। পকেটে রুমাল বা টিস্যু পেপার নেই। তাই রস+আলোটার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে টিস্যু পেপারের কাজ সারব।পড়ন্ত বিকেল। ৫০ গ্রাম চিনাবাদাম কিনে শার্টের বুকপকেটে ভরে বালুর মাঠের দক্ষিণ প্রান্তে এসে বসলাম। ঝিরঝিরে বাতাস বইছে। বুকপকেট থেকে একটা একটা করে বাদাম তুলে ভেঙে ভেঙে খাচ্ছি। সর্দির কারণে বাদাম গন্ধহীন, স্বাদহীন লাগছে। নাক ভর্তি হয়ে আছে সর্দিতে। নাক ঝাড়ার কথা খেয়াল হতেই মনে পড়ল পকেটে থাকা রস+আলোটার। পকেট থেকে রস+আলোটা বের করে একটা পৃষ্ঠা ছিঁড়তে শুরু করেছি, অমনি চোখ পড়ল পৃষ্ঠায় থাকা লেখাটায়। আমার চোখ আটকে গেল। চমৎকার একটা লেখা। লেখাটা পড়ছি, আর হো হো করে হাসছি। পড়ার ফাঁকে মাথাটা তুলে একবার আশপাশটা ভালোভাবে দেখে নিলাম। এভাবে একা একা হাসতে দেখে লোকজন আবার আমার স্ক্রু ঢিলা ভাবছে নাকি?রস+আলোটা পড়ছি, হাসছি, বাদাম ভেঙে ভেঙে খাচ্ছি। খোসা ছাড়ানো একটা বাদাম হাত থেকে ছিটকে আমার পাশে দূর্বাঘাসের ওপরে পড়ল। রস+আলো থেকে চোখ না সরিয়েই ঘাসের ওপর থেকে হাতড়ে বাদামটা তুলে মুখে পুরলাম। বাদামটায় চিবুনি দিতেই কেমন দলা দলা হয়ে মুখের ভেতরে মিইয়ে গেল। তিতকুটে স্বাদ, সেই সঙ্গে ঝাঁজ ঝাঁজ উগ্র গন্ধ। মনে মনে বাদামওয়ালাকে উদ্দেশ করে, হারামজাদায় পচা বাদাম দিছে! হারামজাদাকে এখন পাইলে, পচা বাদাম ওর ... ঢোকাতাম! ওয়াক থু করে পচা বাদাম মুখ থেকে উগরে ফেলে সেদিকে তাকিয়ে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। মুখের লালা জড়ানো কালচে সবুজ রঙের গোবরের মতো দ্রব্য। বাদামটা ছিটকে যেখানে পড়ে ছিল, বিদ্যুৎ গতিতে সেখানে তাকালাম। সেখানে বাদামটা এখনো দিব্যি পড়ে আছে। তবে এতক্ষণ আমি কী চিবুচ্ছিলাম! পড়ে থাকা বাদামটার আশপাশে ঘাসের ওপর বেশ কয়েকটা খোসা ছাড়ানো বাদাম আকৃতির শুকনো কালচে রঙের ছাগলের বড়ি (বিষ্ঠা)। আফজাল হোসেনশহীদ জিয়া সড়ক, বরিশাল।