ভুল বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস সেভেনে পড়ি তখন। ক্লাসরুমে তখনো চলছিল ব্ল্যাকবোর্ডের রাজত্ব। আমাদের ইংরেজি স্যারের কোচিং সেন্টারেও তার ব্যতিক্রম ছিল না। প্রতিদিনের মতো একদিন কোচিংয়ে গিয়ে দেখি পুরোনো সেই ব্ল্যাকবোর্ডের স্থান দখল করে আছে এক বিশেষ বস্তু। সেটা দেখে এতটাই অভিভূত হয়ে গেলাম যে উত্তেজিত কণ্ঠে পাশে বসা বন্ধুকে বললাম, ‘দোস্ত, দেখ দেখ সাদা ব্ল্যাকবোর্ড!’ বন্ধু আমার অজ্ঞতায় আরও খানিকটা ‘অভিভূত’ হয়ে বলল, ‘আরে রামছাগল, ওটা হোয়াইট বোর্ড!’