ভুল মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেভিন হার্ট ও ক্রিসরক
কেভিন হার্ট ও ক্রিসরক

বিমানবন্দরের লাউঞ্জে বসে আছেন মার্কিন কৌতুক অভিনেতা কেভিন হার্ট। তাঁকে ঘিরে ভক্তদের জটলা যেন কাটেই না। একটু পরপরই আবদার রক্ষায় কেভিন হার্টকে ছবি তোলার জন্য পোজ দিতে হচ্ছে। ব্যতিব্যস্ত অভিনেতার সঙ্গে সেলফি তুলতে একসময় এলেন এক তরুণী। তাঁর আবদার রক্ষায় চেয়ার ছেড়ে উঠে পোজও দিলেন কেভিন। তবে বিপত্তি বাধল সেলফি তোলার পর। পৃথিবীর যাবতীয় বিষয়কে হাস্যরসের খোরাক বানানো কেভিন হার্ট উপলব্ধি করলেন তিনি নিজেই তখন হাস্যরসের খোরাক। কারণ, তিনি এতক্ষণ যে ভক্তের সঙ্গে ছবি তুলছিলেন প্রকৃতপক্ষে তিনি তাঁর ভক্ত নন। আরেক মার্কিন কৌতুক অভিনেতা ক্রিসরকের ভক্ত তিনি। কেভিন হার্টকে তিনি ক্রিসরক মনে করেই একের পর এক সেলফি তুলে চলেছেন।
যে মানুষটি কাউকে হাসার ফাঁকে দম ফেলার সুযোগও দেন না, তিনি কি আর এত সহজে দমবার পাত্র? ভক্তকে জানালেন তিনি নিজেই এবার তুলতে চান কয়টি সেলফি, এমন দিন তো আর প্রতিদিন আসে না! দেরি না করে ঝটপট বের করলেন নিজের মুঠোফোন, আর ভক্তের অজ্ঞাতেই সেলফি তোলার ভান করে ভিডিও করে নিলেন তাঁর সেই অদ্ভুত অভিজ্ঞতা।

ডেইলি মেইল অবলম্বনে আকিব মো. সাতিল