ভুলগুলো এমনই ছিল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শ্রমিক নতুন বউকে নিয়ে শহরে ভাড়ার বাসায় উঠল। মে দিবসে শ্রমিক বলল, ‘বউ, আজকে তো মে দিবস, তাই আমি মিছিলে যাচ্ছি।’বউটা মে দিবস সম্পর্কে কিছু জানত না, তাই বলল, ‘মেয়ে দিবসে তুমি পুরুষ মানুষ হয়ে মিছিলে যাবা কেন? যাওয়া তো দরকার আমার! ভাগ্যিস শহরে চইলে আসছি, না হইলে তো জানাই হতো না যে মেয়ে গেরও একটা দিন আছে।’২.পরিচিত এক লোক অন্য আরেকজনকে টিপ্পনী কেটে বলল, ‘চুল তো সব পেকে গেল!’পক্ব কেশধারী উত্তর করল, ‘কোন জিনিসটাই বা কাঁচা ভালো?’৩. মাছবিক্রেতাকে ক্রেতা বলল, ‘মাছগুলো তো প্রায় মরে গেছে।’ বিক্রেতার উত্তর, ‘মাছ তো আর জ্যান্ত জ্যান্ত খাওয়ার জিনিস না!’ক্রেতা: ‘মরা মাছের দাম তো কম হওয়া উচিত।’বিক্রেতা: ‘তাইলে তো আমার ব্যবসাই ছেড়ে দেওয়া উচিত।’ক্রেতা: ‘কেন?’বিক্রেতা: ‘আপনি ঘরে নিয়ে মাছ মাইরেই খাবেন, তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার জলায় মাছ—মরা দেখলেই যত্ত অসুবিধা!’ক্রেতা উত্তর দেবে আর কী? লক্ষ্মী চক্রবর্তীকোতোয়ালি, নতুন উপশহর, যশোর।