ভুলটি আমার ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম, তখন থেকে আমার ভুলের অধ্যায় খুলেছি। রীতিমতো ভুল করা আমার জন্য কৃতিত্বের ব্যাপার হয়ে দাঁড়াল। প্রতিদিন কোনো না কোনো কিছু আমি ভুলে যেতাম। একদিন ক্লাসে নতুন ম্যাডাম পড়াতে এলেন। ম্যাডাম খুব সুন্দর ছিলেন। কেন জানি ওনাকে আমার খুব ভালো লেগেছিল। উনি ক্লাসে এসে সবাইকে আজকে কী পড়াবেন তা বলতে লাগলেন কিন্তু আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে ছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে উনি আমার পাশের বাসার তারিফা নন, উনি আমার ক্লাসের ম্যাডাম। হঠাৎ উনার দৃষ্টি আমার দিকে পড়ল। এই ছেলে, অমন হাঁ করে কী দেখছ? বসার চেয়ার নেই দেখছ না? যাও, একটা চেয়ার নিয়ে আসো। আমি বললাম, কিছু না ম্যাডাম, এখনই যাচ্ছি। পাশের রুমে রফিক স্যারের ক্লাস চলছিল। উনি বোর্ডে অঙ্ক করাচ্ছিলেন। আমি উনাকে না বলে উনার চেয়ারটা নিয়ে এলাম। (আসলে উনার কাছ থেকে অনুমতি নিয়ে চেয়ার আনতে ভুলে গিয়েছিলাম) উনার যখন অঙ্ক শেষ হলো উনি না দেখে বসতে গেলেন, তখনই ধড়াম করে পড়ে গেলেন। উনি চিৎকার দিয়ে বললেন, কোন লক্ষ্মীছাড়া আমার চেয়ারটা সরাল। সবাই আমার নাম বলে দিল। উনি এসে আমার কানে ধরে জিজ্ঞেস করলেন কেন আমি না বলে চেয়ারটা এনেছি। তখন আমি বললাম, ম্যাডাম আমাকে বলেছেন, তাই নিয়ে এসেছি। ব্যস এবার শুরু হয়ে গেল দুজনের ঝগড়া। আমি শুধু নির্বোধ বালকের মতো তাকিয়ে ছিলাম। রহমান রনিচট্টগ্রাম।