ভুলু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার পোষা কুকুরটির নাম রেখেছিলাম ভুলু। ভীষণ তেজি আর স্মার্ট কুকুর ছিল সে। সে কোন ছোটবেলার কথা। হাঁটিহাঁটি পায়ে স্কুলে যাওয়া শুরু করেছি, যখন ভুলুকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করাতাম, আর মা আমাকে ধরে-বেঁধেও গোসল করাতে পারতেন না। ভুলুর জন্য খাবার আনতে আমাদের থানাতলীর সেই কসাইয়ের দোকানে প্রতিদিনই দাঁড়িয়ে থাকতাম। একসময় ভুলু যখন বড় হলো, ওর জন্য খাবারের চিন্তা করতে হয়নি। ভুলু আমার সঙ্গে সঙ্গেই থাকত। যখন স্কুলে যেতাম, ও স্কুলঘর পর্যন্ত চলে আসত। স্কুল ছুটি হলে দেখতাম, পথে দাঁড়িয়ে আছে। ভুলুর সঙ্গে আমার শৈশবের অনেক অনেক গল্প জড়িয়ে আছে। একবার সমবয়সী এক ছেলের সঙ্গে লেগে গেল মারামারি। কোত্থেকে যেন ভুলু এসে উড়ে পড়ল ছেলেটির গায়ে। ব্যস! ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। এ রকম পালোয়ান কুকুরের কারণে আমার সঙ্গে কেউ লাগতে আসত না।নিজাম বিশ্বাস, ঢাকা।