ভুলে গেছি ভুলি নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলে গেছি চম্পাকেভুলে গেছি ববিতাভুলে গেছি তোমাকেনিয়ে লেখা কবিতা।ভুলে গেছি কবরীভুলে গেছি দিতিকেভুলে গেছি তোমার ওইডানে কাটা সিঁথিকে।ভুলে গেছি রোজীকেভুলে গেছি রোজিনাভুলে গেছি গায়ে জ্বরনিতে কত খোঁজই না!ভুলে গেছি অঞ্জুকেভুলে গেছি শাবানাভুলে গেছি ‘আহা, যাই?’‘না! না! তুমি যাবা না!’ভুলে গেছি অঞ্জনাভুলে গেছি সুজাতাভুলে গেছি ‘ধুর বোকা!’হতাশাতে বোঝা তা!ভুলে গেছি সুচরিতাভুলে গেছি সুমিতাভুলে গেছি...ভুলি নাই!বুঝেছ কি তুমি তা?তুমি নাই! ভুলে গেছি—কাশবন, গুনগুনতুমিহীন স্মৃতি মানে—ডিপজল, মুনমুন।