ভুলে গেলে কী করবেন
জরুরি একটি কাজ, আজ না করলেই নয়, অথচ একদম মনে নেই। দিন শেষে যখন মনে পড়ল, তখন সময় শেষ। প্রয়োজনীয় কাগজটি ঠিকই গুছিয়ে রেখেছিলেন, কিন্তু কোথায় রেখেছেন মনে করতে পারছেন না। অথবা একটি বিয়ের দাওয়াত ছিল, কিন্তু মনের ভুলে দাওয়াতই মিস! এমনটা হতেই পারে, ভুলে যেতে পারেন যে কেউ যেকোনো কিছু। দৈনন্দিন জীবনের ভুলে যাওয়া প্রতিরোধ করতে আপনি যা করতে পারেন: জরুরি বিষয়টির প্রতি আপনার আগ্রহ তৈরি করুন। যার প্রতি আপনার আগ্রহ নেই, অবচেতন মন সেটাকে মনে রাখতে দেয় না। মনের মধ্যে বিষয়টির একটি চিত্র কল্পনা করুন। যেমন টেবিলের কোনো ড্রয়ারে আপনি জরুরি একটি কাগজ রেখেছেন, সেটি রাখার পর চোখ বন্ধ করে টেবিল-ড্রয়ার আর কাগজটি কল্পনা করুন। মনে রাখার জন্য কিছু ধাপ অবলম্বন করুন। যেমন সাত সংখ্যার কোনো টেলিফোন নম্বর মনে রাখতে চাইলে প্রথম তিনটি সংখ্যা, এরপর পরের তিনটি সংখ্যা এবং শেষের একটি সংখ্যা আলাদাভাবে মনে রাখার চষ্টো করুন। প্রতিদিন ঘুমানোর আগে পরের দিনের কাজগুলোকে সাজিয়ে নিন এবং কখন কোনটা করবেন তার একটা প্রাথমিক পরিকল্পনা করুন। একসঙ্গে অনেক ধরনের দায়িত্ব নেওয়া পরিহার করুন। নিজের সীমার অতিরিক্ত কাজ করার চষ্টো করবেন না। জরুরি বিষয়টিকে অন্য আরেকটি প্রয়োজনীয় বিষয় বা বস্তুর সঙ্গে মিলিয়ে মনে রাখার চষ্টো করুন, যাতে একটি অপরটিকে মনে রাখতে সাহায্য করে। আপনার পুরো দিনটিকে দুই বা তিন ঘণ্টার ছোট ছোট ভাগে ভাগ করুন। প্রতি ভাগের শেষে মিলিয়ে দেখুন করণীয় কাজটি হয়েছে কি না। প্রয়োজনে পরিবারের সদস্য বা সহকর্মীদের বলতে পারেন যে আপনার সামনে কী কী জরুরি কাজ রয়েছে। সেগুলো উচ্চারণ করার কারণে আরও ভালোভাবে আপনার মনে থাকবে এবং যঁাদের বলেছেন তঁারাও আপনাকে মনে করিয়ে দিতে পারবেন। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, মুঠোফোনে অ্যালার্ম বা রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। এ ছাড়া একটি নোটবুক বা ডায়েরি ব্যবহার করুন ও প্রয়োজনীয় বিষয়গুলো তাতে নিয়মিত লিখে রাখুন। কাজের জায়গায় একটি বোর্ড রাখুন∏সেখানে সব কাজের তালিকা লিখে রাখতে পারেন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। খাদ্যতালিকায় অতিরিক্ত তেলেভাজা ও মসলাদার খাবার কমিয়ে ফল ও সবজি বেশি করে খাবেন।অনেক সময় অতি উৎকণ্ঠা বা বিষণ্নতা রোগের কারণেও এই রকম ভুলে যাওয়ার সমস্যা হতে পারে, তাই প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। লেখক: মনোরোগ চিকিৎসক