প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুম লিখতে গুম লিখি আর
বাঁশ লিখতে লাশ
ঘোর কলিকাল! এ কোন দেশে
করছি বসবাস?
স্বপ্নহরণ লিখতে গিয়ে
লিখি অপহরণ
হাত মেলাতে গিয়ে আমি
ধরে ফেলি চরণ।
সবকিছুতেই ভুল হয়ে যায়
ভুল হয়ে যায় ভুল
শীতলক্ষ্যায় কে ডোবাল
আমার প্রেমের ফুল?

প্রেমাণুকাব্য
পলাশ মাহবুব
প্রেম আসলে বায়ুর ব্যাধি
কী লাভ খেয়ে আয়ুর্বেদি!
কষ্টগুলো লিখছি খাতায়, ধারকলিপি—
কেউ বোঝে না, কার কাছে দিই স্মারকলিপি?
তোমার প্রতি প্রেমটা আমার নিখুঁত ছিল—
যাবার সময় বললে না তো, কী খুঁত ছিল!
মেয়েটা সুন্দরী। লোকে বলে পরি ফেল—
সাবজেক্ট ভালোবাসা। নিয়মিত করি ফেল!
ভালোবাসা তুমি কার?
বালক না বালিকার!