ভুয়া-বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ভুয়া দন্ত চিকির‌্যাসক গ্রেপ্তার হয়েছেন। ১৫ জুন প্রথম আলোর ‘সারা দেশ’ পাতায় বেরিয়েছিল খবরটি। ‘ভুয়া’ শব্দটি প্রীতিকর নয়। ‘ভুয়া’ ব্যক্তিটি যদি হন চিকির‌্যাসাশাস্ত্রের মতো বিষয়ের সঙ্গে যুক্ত, তাহলে শঙ্কার মাত্রা বেড়ে যায়। ব্যাপারটা এমন নয় যে শুধু ভুয়া চিকির‌্যাসকেরাই ধরা পড়ছেন। খবরের কাগজের নিবিষ্ট পাঠক অন্যান্য পেশার ‘ভুয়া’ ব্যক্তিদের খবরও পড়েছেন নিশ্চয়। আমাদের সাংবাদিকতা পেশাও সেই কলুষ থেকে মুক্ত নয়। তাদের দৌরাত্ম্য থেকে রেহাই পাওয়াটা জরুরি হয়ে পড়েছে।চিকির‌্যাসাশাস্ত্রে যাঁরা পড়াশোনা করেছেন, অধ্যয়ন ও ব্যবহারিক জীবনে অনুশীলনের মাধ্যমে যাঁরা এগিয়ে এসেছেন মানবতার সেবায়, তাঁদের কথা বলা হচ্ছে না। একজন চিকির‌্যাসকের দক্ষ হাতের নৈপুণ্যে কিংবা লিখে দেওয়া ওষুধের কল্যাণে নতুন জীবন ফিরে পায় রোগী। আমাদের বিশেষজ্ঞ চিকির‌্যাসকেরা কিংবা তাঁদের পথ ধরে মানবতার সেবায় এগিয়ে এসেছেন যে নবীন চিকির‌্যাসকেরা, তাঁদের নিয়ে গর্ব করতে পারি আমরা। কিন্তু মানুষের জীবন-মৃত্যু নিয়ে যাঁদের কাজ, তাঁদের মধ্যে ‘ভুয়া’ কেউ ঢুকে গেলে এই পেশাটাই হয়ে পড়ে অরক্ষিত। চিকির‌্যাসাশাস্ত্রে পড়াশোনা, মেধা ও পরিশ্রমের মাধ্যমেই একজন মানুষ প্রকৃত চিকির‌্যাসক হতে পারেন। অন্য কেউ সেই মেধা ও পরিশ্রমকে অগ্রাহ্য করে চিকির‌্যাসক হিসেবে নিজের পরিচয় দিলে, চিকির‌্যাসকেরা যেমন অপমানিত হবেন, তেমনি রোগীরাও পাবে না সুচিকির‌্যাসা। এই তো কিছুদিন আগেও বিশেষজ্ঞ চিকির‌্যাসকের পরিচয় দিয়ে দিব্যি করে খাচ্ছিলেন আরেক ব্যক্তি। এরা চিকির‌্যাসক নয়। এদের হাত থেকে বাঁচাতে হবে চিকির‌্যাসকদের। রোগীর সেবা যাঁরা করছেন, তাঁদের সত্যিই বিএমডিসি থেকে পাওয়া নিবন্ধন সনদ আছে কি না, সেটা যাচাই করেই চাকরি দেওয়া উচিত। ‘ভুয়া’ চিকির‌্যাসকেরা চিকির‌্যাসা পেশাটিকে কলঙ্কিত করুক, তা কেউই চায় না।—জাহীদ রেজা নূর