ভূ ত র ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার রাজা মশাই শক্ত করে গোপাল ভাঁড়ের হাত আঁকড়ে ধরে বললেন, ‘কী গোপাল, বুদ্ধির জোরে কি আর সব হয়? মাঝে গায়ের জোরও লাগে। পারলে হাতখানা ছোটাও দেখি বাপু। দেখি, কেমন তোমার শক্তি!’ রাজা ভেবেছিলেন, গোপাল ভাঁড় হয়তো হাত ধরে টানাহেঁচড়া করবে, মোচড়ামুচড়ি করবে। রাজাকে অবাক করে দিয়ে সে এসবের কিছুই করল না! শুধু বিড়বিড় করে ‘রাম রাম’ বলতে লাগল। রাজা মশাই: কী হলো, অত রাম রাম করছ কেন?গোপাল বলল, ‘রাজা মশাই, গুরুজনের মুখে শুনেছি, রামনাম জপলে ভূত ছাড়ে!’রাজা সঙ্গে সঙ্গে গোপালের হাত ছেড়ে দিলেন!দুই ভ্যাম্পায়ারের মধ্যে কথা হচ্ছে।প্রথম ভ্যাম্পায়ার: জানিস, আজ রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখলাম, এক ভিখিরি বলছে, ‘স্যার, দুই দিন ধইরা এক কামড়ও খাই নাই। কিছু দেন গো স্যার।’দ্বিতীয় ভ্যাম্পায়ার: তারপর, তুই কী করলি?প্রথম ভ্যাম্পায়ার: কী আর করব, কামড়ে দিলাম!গভীর রাত! শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন গোকুলচন্দ্র। ভয়ে তাঁর বুক ঢিপঢিপ করছে। এমন সময় দেখেন, তার পাশপাশে আরও একজন লোক হাঁটছে।গোকুলচন্দ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ‘ওহ্, দাদা, আপনাকে দেখে কিছুটা সাহস পেলাম। কী যে ভয় করছিল।’লোকটা বলল: কেন? ভয় কিসের?গোকুলচন্দ্র ফিসফিস করে বলল, ‘কিসের আবার? ভূতের! শুনেছি, এখানে খুব ভূতের উপদ্রব!লোকটার উত্তর,‘ আরে, নাহ্! কে বলেছে? আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি, কই, একটাকেও তো দেখলাম না!’শওকত সাহেব গণিতের শিক্ষক। কঠিন রাগী মানুষ। ছাত্ররা তাকে যমের মতো ভয় পায়! কিন্তু আজ শওকত সাহেবের নিজেরই বুক ধুকধুক করছে! গভীর রাত! তেঁতুল বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এমন সময় রাস্তার একপাশে একটা খড়ের গাদার পেছন থেকে আওয়াজ এল, ‘শঁওকঁত! এঁই শঁওকঁত! আঁজ তোঁকেঁ আঁমরাঁ খাঁব!’শওকত সাহেব চমকে উঠলেন!রাস্তার অপর পাশে গাছের ওপর থেকে কে যেন ‘হিঁহিঁহিঁহিঁ’ করে হেসে উঠল!শওকত সাহেব কাঁপা গলায় বললেন, ‘কে? কে ওখানে?’এবার গাছের ওপর থেকে শোনা গেল, ‘স্যাঁর আঁমি হাঁবলুঁ! আঁরেকটাঁ ভূত!’জনা কয়েক ভূত একটা ঘরে বসে তাস খেলছিল। এমন সময় ঘরের দরজা খুলে অন্য এক ভূতের প্রবেশ। কিন্তু দরজা খুলতেই দমকা বাতাসে তাসগুলো উড়ে গেল। খেঁকিয়ে উঠল এক ভূত, ‘দূর, ব্যাটা, খেলাটাই নষ্ট করে দিলি। আমরা যেভাবে ঘরের ভেতরে ঢুকেছি, সেভাবে ঢুকতে পারলি না?’ নবাগত ভূত বলল, ‘কেন, তোরা কীভাবে ঢুকেছিস’?অপর ভূতের উত্তর, ‘কীভাবে আবার? চাবি ঢোকানোর ফুটো দিয়ে!’পাপ্পু জনিকে বলছে, ‘কিরে, তোর গালটা অমন ফুলে আছে কেন?জনি: আর বলিস না, গত রাতে ভূত দেখেছিলাম!পাপ্পু: তারপর? ভূতটা তোকে মারল?জনি: আরে, পুরো ঘটনা শোন। গত রাতে বাবলাগাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি গাছের নিচে বিরাট বড় কলসের মতো কী যেন একটা! পাশ দিয়ে যাওয়ার সময় চিকন স্বরে আমার নাম ধরে ডাকল। আমি তো ভূত ভূত বলে চেঁচিয়ে উঠলাম!’পাপ্পু: তারপর, তারপর?জনি: একটু পর বুঝলাম, ভূত না। ওটা ভোটু স্যার, মানে আমাদের অঙ্কের শিক্ষক বিমলচন্দ্র।সংগ্রহ: মো. সাইফুল্লাহ