ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে জিআইএস গবেষণাগার স্থাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) গবেষণাগার স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুদানে গত সপ্তাহে এ গবেষণাগার চালু করা হয়।বিভাগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো এ ধরনের গবেষণাগার স্থাপন করা হয়। প্রাাথমিকভাবে ১৫টি কম্পিউটার দিয়ে এ গবেষণাগার চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অলক পাল বলেন, ‘ভবিষ্যতে গবেষণাগারে আরও বেশি কম্পিউটার স্থাপন করা হবে। এ গবেষণাগার চালুর ফলে শিক্ষার্থীরা প্রযুক্তিগত শিক্ষায় আরও পারদর্শী হবে।’