ভূজপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ভূজপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের অভিভাবক সমাবেশ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় ২৯ মার্চ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস এম সাহাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সমাজকর্মী ও ব্যবসায়ী মনজুর মোরশেদ। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বেক্সিমকো গ্রুপের মহাব্যবস্থাপক হেলাল মোহাম্মদ নূরী।
সংবর্ধিত অতিথিরা হলেন প্রাক্তন জেলা রেজিস্ট্রার এস এম শাহ আলম, আলফা রিয়েল এস্টেটের পরিচালক সুমল কান্তি সেনগুপ্ত, নারায়ণহাট
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, প্রকৌশলী এস এম আবু তৈয়ব, এহাউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হুসাইন মোহাম্মদ শাহজান, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফটিক নাথ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ হালিম, আবুল কালাম আজাদ, আবদুল হামিদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।