প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মতুর্জা এনামুল ইকবাল। সঞ্চালনা করেন মহসীন মো. রাকিব উল্লা। প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি এসএম হারুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাবুবুল আলম। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন ওবাইদুল হক চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্র মো. রিদোয়ান ও ছাত্রী সাদিয়া ইসলাম। বিজ্ঞপ্তি।